চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে যান চলাচলের ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

উন্নয়ন ও অর্জনে অসামান্য অবদান রাখায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা প্রদান করা হবে। এ উপলক্ষে যান চলাচলের ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎসভবন, টিএসসি হতে দোয়েল চত্বর সড়ক বন্ধ থাকবে।

এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে।

অনুষ্ঠান উপলক্ষে মিরপুর হতে যে সকল নেতা-কর্মী বাসযোগে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।

উত্তরা ও মহাখালীর দিক দিয়ে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করতে হবে।

ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন সেসকল গাড়ি টিএসসি রাইট টার্ন করে মল চত্বরে পার্ক করতে হবে।

Reneta

যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করতে হবে। লালবাগ ও কামরাঙ্গীর চর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিডিএমপির নির্দেশনাপ্রধানমন্ত্রীর গণসংবর্ধনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT