চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্প পুনরুদ্ধারই হবে মূল লক্ষ্য: ফারুক হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
অর্থনীতি
A A

কোভিড-১৯ মোকাবেলায় পোশাক শিল্পের সংকটগুলো চিহ্নিত করে তা সমাধান এবং শিল্প পুনরুদ্ধারে প্রণোদনার অর্থ পরিশোধের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিজিএমইএর নির্বাচনে প্রার্থী সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসান।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিজিএমইএর নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণাকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফারুক হাসান বলেন, কোভিড-১৯ মোকাবেলায় ও পোশাক শিল্প পুনরুদ্ধারে প্রণোদনার অর্থ পরিশোধের সময়সীমা ১৮ মাস থেকে আরো বাড়ানোর জন্য সরকারের সাথে সর্বোচ্চ আলোচনা করা হবে। এছাড়া কিস্তির আকার যেনো ছোট করা হয় সেই চেষ্টাও থাকবে। সংকট প্রতিকারে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী নীতি-সহায়তার প্রস্তাব করা হবে।

নতুন বাজার সম্প্রসারণে উদ্যোগ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, নতুন বাজারে পোশাক রপ্তানির জন্যে প্রণোদনা ৪ শতাংশ থেকে ৫ শতাংশ উন্নীত করা হবে। দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া ল্যাটিন আমেরিকা, ভারতসহ সম্ভাবনাময় নতুন বাজার গুলোতে রোড শো আয়োজন এবং গুরুত্বপূর্ণ মেলাগুলোতে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পোশাকের শুল্কমুক্ত রপ্তানি নিশ্চয়তার উদ্যোগ নেয়া হবে।

ফারুক হাসান বলেন, বিশ্ববাজারে পোশাকের ইমেজ সংকট রয়েছে। এই ইমেজ বৃদ্ধি করে রপ্তানি কীভাবে বাড়ানো যায় অর্থাৎ মার্কেট শেয়ার বাড়ানোর বিষয়ে সর্বাত্মক চেষ্টা থাকবে সম্মিলিত পরিষদের। পাশাপাশি শ্রমিক ছাঁটাই কমানো হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ইশতেহার দেয়া বড় বিষয় নয়, মুল বিষয় হলো-পোশাক শিল্পে যখন যেই সমস্যা হবে তা মোকাবেলা করে এই শিল্পকে এগিয়ে নেয়া। আর সেটা করবে সম্মিলিত পরিষদ।

Reneta

সংঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পোশাক খাতে রানা প্লাজা দুর্ঘটনা ও তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটেছে সম্মিলিত পরিষদের নেতৃত্বের সময়েই। কিন্তু আমরা সাহস ও দৃঢ়তার সাথে তা মোকাবেলা করেছি।

সংঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, বিজিএমইএর ইতিহাসে বর্তমান সম্মিলিত পরিষদ এত অভিজ্ঞ টিম আর কখনোই পায়নি। পোশাক খাতের বর্তমান সংকট মোকাবেলা করার জন্য যোগ্য নেতা দরকার। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই নেতৃত্ব দেয়ার জন্য ফারুক হাসানের বিকল্প নেই।

বিজিএমইএতে নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে, যা এই শিল্পের জন্য একটা বড় সংকট। এই সংকট কীভাবে মোকাবেলা করবেন?

এমন প্রশ্নের জবাবে সালাম মুশের্দি বলেন, কোনো কাদা ছোঁড়াছুঁড়িতে আমরা নেই। শিল্পকে এগিয়ে নেয়াই হবে মূল লক্ষ্য।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির। এ সময় সম্মিলিত পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক শিল্পবিজিএমইএ’র নির্বাচনসম্মিলিত পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT