গত বছরের পহেলা বৈশাখের আনন্দময় ক্ষণে ঘটে যাওয়া সেই বিভীষিকার কথা কেউই ভোলেনি। সেবছরই যেন এক বিরক্তিকর বাদ্যের নাম হয়ে উঠেছিলো ভুভুজেলা। কেননা তারস্বরে ভুভুজেলা বাজানোর ফলেই ওই সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনা অনেকে টের পাননি।
এবার তাই শুরু থেকেই ভুভুজেলা নিষিদ্ধের পক্ষপাতি সবাই। এই বিষয়ে ফেসবুকে পোষ্ট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
নিজের ফেসবুক পেজে এই বিষয়ে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন, দেশীয় বাঁশির মোহনীয়তা যেন ঢাকা না পড়ে যায়।







