চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোমানসহ বিএনপির চার নেতার আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৯
আদালত
A A

সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আগাম জামিন পাওয়া অন্য নেতারা হলেন; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। তবে এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও শাহীন মৃধা।

এর আগে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমর্থক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় ৫০০ ব্যক্তিকে আসামি করা হয়।

Reneta

গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দেন হাইকোর্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ম্যাচ সেরা লিওনেল মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব জনপ্রিয় হিল স্টেশনেই আছে ‘মল রোড’, কিন্তু কেন?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT