যুক্তরাজ্যের লেবার পার্টির একজন নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় টমি মেয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ। জো কক্স নামের ওই এমপি অভিবাসী ও শিশু শরণার্থী বিষয়ে বেশ সোচ্চার ছিলেন ব্রিটিশ সংসদে।
তার মৃত্যুতে ডেভিড ক্যামেরন, জেরেমি করবেইন এবং জন কেরি শোক জ্ঞাপন করেছেন।
সিরিয়ার বসবাসকারীদের জন্য আরো কিছু করার ব্যাপারে সংসদে কথা বলা জো সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় ছিলেন। ৩০০০ শরণার্থী শিশু গ্রহণের জন্য ব্রিটেনের হাউজ অব কমন্সেও তর্ক করেছেন তিনি। তিনি ব্যাটলি ও স্পিনের মন্ত্রী ছিলেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টল থেকে তাকে রক্তাক্ত করে রেখে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী হিথেম বেন আব্দুল্লাহ জানিয়েছে, গুলি করার ঘটনার সময় পাশেই একটি ক্যাফেতে ছিলেন তিনি। দুর্বৃত্তরা দুজন ছিলো। একজনের মাথায় সাদা বেসবল ক্যাপ ছিলো। মাটিতে লুটিয়ে ছিলেন ওই নারী। হঠাৎই ক্যাপওয়ালা মানুষটি ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি করে। মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় তারা তাকে লাথিও মারে।
১৯৯০ সালের পর এই প্রথম কোনো সাংসদ এভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। এর আগে ল্যান গো নর্দান আইরিশ সন্ত্রাসী দলের হাতে নিহত হন। জো কক্সের মরদেহ দেখতে চার্চে ভিড় করে অগণিত মানুষ।

কক্সের স্বামী ব্রেন্ডান বলেন, যে ঘৃণা কক্সের প্রাণ কেড়েছে, তার বিরুদ্ধে মানুষ একত্র হোক তা আমি চাই।
ব্যাটলিতে জন্মগ্রহণ করা কক্স ২০১৫ সালে সাংসদ নির্বাচিত হন। হেকমন্ডউইক গ্রামার স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্নাতক শেষে অক্সফ্যামে হেড অব পলিসি হিসেবে যোগদান করেন।








