চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে দেখে নিজেরই লোভ লেগেছে: সাবা

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:৫৮ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয়
অভিনেত্রী সোহানা সাবা। কলকাতা পরিচালক অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’
সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটির জন্য সোহানা কলকাতায় বেশ
প্রশংসিতও হয়েছেন।

বর্তমানে সোহানা ও রিয়াজের উপস্থাপনায় ভিন্নধর্মী গেম শো ‘লাক ভেলকি লাখ’ প্রচারিত হচ্ছে। এছাড়া ছোটপর্দার বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সাবা জানালেন তার কাজ সম্পর্কে।

চ্যানেল আই অনলাইন: নতুন গেম শো ‘লাক ভেলেকি লাখ’ সম্পর্কে কি বলবেন?
সোহানা সাবা: নতুন যে কোনো জিনিস করতেই আমার খুব ভালো লাগে। ‘লাক ভেলকি লাখ’ আমার কাছে তেমনি একটি। অন্যদিকে এ অনুষ্ঠানে আমার সঙ্গে সঙ্গী হিসেবে আছেন রিয়াজ ভাইয়া। তার সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। আসলে আমাদের দুু’জনকে সবাই টম এ্যান্ড জেরি বলে ডাকে। সবসময় আমাদের মধ্যে হাসি ঠাট্টা লেগে থাকেই।

আর যদি নতুন গেম শো নিয়ে বলতে হয় তাহলে বলবো খুব মজা পেয়েছি কাজটি করে। গত বুধবার থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে। এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

চ্যানেল আই অনলাইন: বর্তমান ব্যস্ততা?
সোহানা সাবা: ঈদের কাজ শেষ করলাম। তবে ঈদে আমি খুব কম কাজ করেছি। বেসরকারি একটি টেলিভিশনের জন্য একটি লম্বা সিরিয়ালের কাজ শেষ করলাম। আপাতত ব্যস্ততা একটু কম।

চ্যানেল আই অনলাইন: ষড়রিপু’র অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন?
সোহানা সাবা: অভিজ্ঞতা দারুণ। ‘ষড়রিপু’ যে একটি ভালো সিনেমা হবে প্রথমে বুঝতে পারিনি। কাজ করতে গিয়ে বুঝেছি আমি একটি ভালো টিমের সঙ্গে কাজ করছি। ভালো গল্পে কাজ করছি। এবং টালিউডের সাতজন বড় বড় তারকার সঙ্গে কাজ করছি। একটু একটু ভয় লেগেছিল। কিন্তু অপরিচিত হয়েও ওরা আমাকে যেভাবে রিসিভ করেছে সেটাতে খুব অবাক হয়েছিলাম। 

Reneta

চ্যানেল আই অনলাইন: ‘ষড়রিপু’র চরিত্র নিয়ে আপনি কতটুকু খুশি?
সোহানা সাবা: ‘ষড়রিপু’ সিনেমায় আমার চরিত্রটি খুব সাহসী ছিল। সিনেমায় অয়নদা আমাকে যেভাবে উপস্থাপন করছে সত্যি বলছি নিজেকে দেখে নিজের লোভ লেগে গেছে। আমি এতো সুন্দর তা আমি এই চরিত্র করতে গিয়ে বুঝেছি।

আসলে আমার ক্যারিয়ারে এ পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছি একটি চরিত্রের সঙ্গে অপরটি মিলবে না। ভিন্ন ধরনের কাজ বরাবরই আমার পছন্দের। আমি বরাবরই একটি ভালো টিম, ভালো গল্প এবং ভালো চরিত্র খুঁজি। তাই কলকাতা ছবি অফার পাওয়ার পর এই জিনিস আমি পেয়েছিলাম।

চ্যানেল আই অনলাইন: প্রথম ছবির কোনো স্মৃতি মনে পড়ে?
সোহানা সাবা: ইমপ্রেস টেলিফিল্ম  প্রযোজিত কবরী আপার পরিচালনায় ‘আয়না’ ছবি আমার প্রথম ছবি। এ ছবিতে আমার চরিত্র ছিল কুসুম। জীবনে যত ছবি করি না কেন কুসুম চরিত্রটি আমি কখনো ভুলব না। কারণ কুসুম চরিত্র ছিলো আমার সিনেমা ক্যারিয়ারের টানিং পয়েন্ট।

আর মজা স্মৃতি বলতে শুটিং’র কাজ শেষে ডাবিং পর এফডিসিতে বড় পর্দায় সিনেমা দেখার আয়োজন করা হয়। জীবনে প্রথম নিজেকে এতো বড় পর্দায় দেখে আমি অন্যভুবনে হারিয়ে গিয়েছিলাম। কবরী আপা আমার পাশে বসে ভুলগুলো বলছিল আমি কিছু শুনতে পাইনি পরে আমাকে মাথায় থাপ্পর অন্যভুবন থেকে বাস্তব ভুবনে ফিরিয়ে আনেন।

চ্যানেল আই অনলাইন: আপনাকে অনেক ধন্যবাদ
সোহানা সাবা: চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনকে ধন্যবাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT