চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। আশিকুল আলম নামের ওই যুবককে বৃস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গত বছরের আগস্ট থেকে ২২ বছর বয়সী আশিকুল আলমের ওপর নজর রাখছিলো এফবিআই। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে: বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর গুপ্তচরের কাছ থেকে দু’টি গ্লক নাইন এমএম পিস্তল কিনে আশিকুল। সেসময় ওই পিস্তলের সিরিয়াল নাম্বার মুছে ফেলে সে। টাইম স্কয়ারে হামলার জন্য আত্মঘাতী পোশাক ব্যবহারের ব্যাপারেও সে আলোচনা করে।

এছাড়া, আশিকুল বন্দুকের সাইলেন্সার কেনার চেষ্টা ও ঠিকমতো গুলি করার জন্য চোখে লেজার করার কথাও আলোচনা করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা নয় বরং সিরিয়াল ও পরিচয়বিহীন আগ্নেয়াস্ত্র রাখার মামলা করা হবে। যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী আশিকুল পরিবারের সাথেই কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছিলো।

আাগ্নেয়াস্ত্র কেনার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

এফবিআই এজেন্ট ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। কথা বলার জন্য তারা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কথা উল্লেখ করলেও সেখান থেকেও মন্তব্য করতে অস্বীকার জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কযুবক গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT