চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি সহিংসতা বিরোধী প্রচারে নয় নারী রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নারীর প্রতি সহিংসতা বিরোধী প্রচারে বাংলাদেশে নিযুক্ত নয় নারী রাষ্ট্রদূত একটি যৌথ নিবন্ধ প্রকাশ করেছেন।

সেখানে তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সাড়া দেওয়া এবং এটি প্রতিরোধে কাজ করার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন।

নিবন্ধে রাষ্ট্রদূতদের দাবী এখনো সারাবিশ্বে প্রতি তিনজনে একজন নারী তার সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত নারীর প্রতি সহিংসতা জরিপ ২০১১ অনুযায়ী বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ বিবাহিত নারী তাদের স্বামীর হাতে নিগৃহীত হন। এই বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান তাদের।

নারীর প্রতি সহিংসতা অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস করে বলেও মন্তব্য করা হয় নিবন্ধে। ‘ইউএন উইমেন’ অনুযায়ী, ১৫ থেকে ৪৪ বছর পর্যন্ত নারী ও মেয়েশিশুদের ক্ষেত্রে ক্যান্সার, সড়ক দুর্ঘটনা, ম্যালেরিয়া এবং যুদ্ধের কারণে মৃত্যুর চেয়ে সহিংসতার কারণে অধিকতর মৃত্যু ও শারীরিক অক্ষমতা দেখা দেয়।

প্রতি বছর ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে ১৬ দিনের নারীর প্রতি সহিংসতাবিরোধী কর্মতৎপরতা শুরু হয়, যেটি ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে শেষ হয়।

সমস্যা সমাধানে ভুক্তভোগীদের কথা শুনে এবং তাদেরকে বিশ্বাস করে তাদের সহায়তা করা এবং পুরুষ ও ছেলেদের নারীদের সহযোগিতা করে এবং তাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়ার আহবান জানানো হয়। এছাড়া প্রশিক্ষণ, আইনী সহায়তা, বিচার ও জবাবদিহিতা বৃদ্ধির কথাও তুলে আনেন রাষ্ট্রদূতরা।

Reneta

নিবন্ধে ভুটান রাষ্ট্রদূত পেমা শোডেন, ব্রাজিল রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নব্রেগা, ডেনমার্ক রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কেয়ার, ফ্রান্স রাষ্ট্রদূত সোফি অবেয়ার, মালয়েশিয়ান রাষ্ট্রদূত নোরলিন বিন্তি ওসমান, নেদারল্যান্ড রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুয়েলেনায়ের, নরওয়ে রাষ্ট্রদূত মেরেটে লুন্ডিমো, শ্রীলঙ্কান রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরা এবং মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাক্ষর করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী নির্যাতনমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

সিইসির শপথ পড়ানো বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT