চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমো’তে যুক্ত হলো দারুণ নতুন ফিচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের সুবিধায় ছবি শেয়ার ও ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে। ফিচারগুলো পাওয়া যাচ্ছে ইমো’র আপডেটেড ভার্সনে।

প্রযুক্তি নির্ভরতার এই যুগে স্বাচ্ছন্দ্য ও ভালো মানের ছবি শেয়ার প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। দৈনন্দিন জীবনে এসবের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই, ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে ইমো ছবি শেয়ারিং ফাংশন আপগ্রেড করেছে। ব্যবহারকারীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইমো ছবি শেয়ারের দু’টি নতুন অপশন যুক্ত করেছে – সর্বাধিক ডেফিনিশনের সাথে ‘অরিজিনাল ইমেজ’ এবং মাঝারি ডেফিনিশনের সাথে ‘হাই কোয়ালিটি’। এছাড়াও, ইমো বিদ্যমান ‘ডেটা সেভার’ মোডের জন্য ছবির ডেফিনিশন আরও উন্নত করার পেছনে কাজ করেছে। এখন পর্যন্ত ইমো’র মানের ভিত্তিতে ছবি শেয়ারের ৩টি অপশন রয়েছে।

এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার্থে উদ্ভাবনী ভয়েস মেসেজিং রিসিভার ফাংশন নিয়ে আসছে ইমো। ভয়েস মেসেজ চালানোর সময় ইমো ব্যবহারকারীরা ম্যানুয়ালভাবে ‘ইয়ার স্পিকার’ মোড বেছে নিতে পারেন। এই ফিচারের মাধ্যমে যারা অন্যদের সামনে জোরে ভয়েস মেসেজ শুনতে চান না তারা সুবিধা পাবেন। অন্যান্য ফিচারের মধ্যে ভয়েস মেসেজিং ফাংশনটি ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ‘ক্লিক টু সেন্ড’ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস মেসেজ পাঠাতে মাইক্রোফোন বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে এবং আরেকটি ক্লিকের মাধ্যমে রেকর্ডিং বন্ধ করতে পারবেন। অর্থাৎ, ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীদের মাইক্রোফোন বাটন ধরে রাখতে হবে না, যা তাদের স্বাচ্ছন্দ্য বাড়েবে। ব্যাপক প্রশংসিত হওয়ার সাথে এখন পর্যন্ত ভয়েস মেসেজিং ফাংশন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

যাত্রার সূচনালগ্ন থেকেই ব্যবহারকারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছে ইমো। এখন, কানেক্টিং ও শেয়ারিংয়ের জন্য বিভিন্ন উন্নত ফিচার চালুর মাধ্যমে উদ্ভাবনীর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ব্যবহারকারী-বান্ধব অভিজ্ঞতা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমো
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT