চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবির জন্য নিজেকে বদলে ফেলেছেন অঙ্কুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ক্যারিয়ারের বয়স মাত্র আট বছর! ২০১০ সালে ‘কেল্লাফতে’ দিয়ে অভিষেক হয়েছিল তার। প্রথম ছবিতেই মাতিয়ে দিয়েছিলেন এই তারকা। দেব-জিতের পাশাপাশি টলিউডে নিজের আসন মজবুত করেছেন। সীমান্তের কাঁটাতার ছাপিয়ে এদেশেও অঙ্কুশের ভক্ত কম নয়! যৌথপ্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে।

অঙ্কুশ নিজেকে খ্যাতিকে শিখরে নিয়ে যেতে চান। আর তার জন্য বেশ ঘাম ঝরাচ্ছেন ওপার বাংলার এই ‘ইডিয়ট’! ‘বাদশা’ ও ‘বস ২’ খ্যাত ছবির পরিচালক বাবা যাদবের নতুন ছবি ‘ডি ফর ড্যান্স’-এ দেখা যাবে অঙ্কুশকে। আর এর জন্য সুঠাম শরীর তৈরির কাজ শেষ করেছেন অঙ্কুশ।

গত বছরের অক্টোবর থেকে নিজেকে পাঁচ মাস ধরে প্রস্তুত করেছেন এই নায়ক। মুম্বাই গিয়ে নিজের কথা বলা, অভিনয়, নাচ, ফাইটিং, ফিটনেসসহ পুরো গ্রুমিং করছেন। এককথায়, অঙ্কুশ নিজেকে ঢেলে সাজিয়েছিলেন। সাফল্যের কাছাকাছি যে তিনি পৌঁছে গেছেন! সে নমুনা অঙ্কুশের টুইটে।

নিজের টাইটফিট বডির ছবি পোস্ট করেছেন। কিছুদিন আগেই হয়ে গেছে ‘ডি ফর ড্যান্স’ ছবির মহরত। জানা যায়, এ ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সায়ন্তিকাকে। তবে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন নায়ক অঙ্কুশ। জ্বরে কাবু তিনি। তবে হাল ছাড়েননি এই রোমিও। সামান্য বিশ্রাম নিয়েই ফিরেছেন কাজে।

গেল বছর অঙ্কুশের দু’টি ছবি মুক্তি পেয়েছিল। নুসরাত-সায়ন্তিকার সঙ্গে ‘আমি যে কে তোমার’। আবার নুসরাতের সঙ্গেই ‘বলো দুগ্গা মাইকি’। নতুন বছরের শুরুতেই আসছে ‘ডি ফর ড্যান্স’। যার জন্য অভিনয়ের পাশাপাশি নিজের শরীরেরও আমূল পরিবর্তন করে ফেলেছেন অঙ্কুশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশনুসরাতবস ২বাবা যাদব
শেয়ারTweetPin1

সর্বশেষ

Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT