চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইগুহার উদ্ধারকারী ব্রিটিশ ডুবুরির মানহানী মামলার মুখে ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

টেসলা, স্পেসএক্স প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছেন থাইল্যান্ডের গুহায় কিশোরদের উদ্ধারকার কাজে সহায়তাকারী ব্রিটিশ ডুবুরি ভারনন আনসওর্থ। কারণ ভারননকে শিশু যৌন নিপীড়নকারী ও শিশু ধর্ষণকারী বলেছিলেন মাস্ক।

ভারননের অভিযোগ, কোন প্রমাণ ছাড়াই মাস্ক তার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের একের পর এক অভিযোগ এনেছেন, এমনকি শিশু ধর্ষণকারীও বলেছেন।

মামলায় মানহানীর ক্ষতিপূরণ হিসেবে ইলন মাস্কের কাছে ৭৫ হাজার মার্কিন ডলার দাবি করেছেন আনসওর্থ। কঠোর শাস্তির পাশাপাশি মাস্ক যেনো এধরনে জঘন্য আচরণ আর না করেন সেজন্য ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন।

মাস্কের টুইটারের ফলোয়ার সংখ্যা প্রায় আড়াই কোটি। দায়ের করা মামলায় অভিযোগ বলা হয়, মাস্ক প্রায়ই টুইটার অ্যাকাউন্ট দিয়ে আনসওর্থের বিরুদ্ধে মিথ্যা ও মানহানীকর অভিযোগ তুলেছেন।

তাই মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলে আসছিলেন আনসওর্থ। এই পদক্ষেপের সাবধানবাণীকেও পাত্তা দেননি মাস্ক, উল্টো রসিকতা করে বলেছিলেন,“অদ্ভুততো! সে এখনো মামলা করেনি”।

এখন সত্যি সত্যিই মাস্কের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করে বসলেন আনসওর্থ। লন্ডনেও মামলা দায়ের করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Reneta

থাইল্যান্ডে গুহায় আটকা পড়া ১২ কিশোরকে উদ্ধার অভিযান ঘিরেই মাস্ক-আনসওর্থ দ্বন্দ্বের সূচনা। কিশোরদের উদ্ধারে একটি মিনি-সাবমেরিন দিতে চেয়েছিলেন মাস্ক।

তখন আনসওর্থ সিএনএন-কে বলেছিলেন,‘এটা নিছক প্রচারণা, এই সাবমেরিন দিয়ে দিয়ে কোনভাবেই কাজ হবে না।’

এই মন্তব্যের বাকী অংশে নিজেও মাস্কের প্রতি বাজে ইঙ্গিতে কটূক্তি করেছিলেন আনসওর্থ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কটেসলাসেমি লিডস্পেসএক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT