চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি অধ্যাপক রিয়াজের বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানবন্ধন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৩:২৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
শিক্ষা
A A

ক্লাসে ‘আপত্তিকর চিত্র’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. রিয়াজুল হকের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সন্ত্রাসবিরোধী  রাজু ভাস্কর্যর পাদদেশে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অধ্যাপক রিয়াজের ওপর ‘অন্যায়ভাবে আরোপিত ভিত্তিহীন অভিযোগ, সাময়িক বহিস্কারাদেশ ও বিভাগীয় সকল ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানানো হয়। এসময় বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অচিরেই এ বহিস্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান তারা।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সাব-রেজিস্ট্রার হাসিন রায়হান বলেন: একজন বন্ধুসুলভ শিক্ষক এ পরিস্থিতির শিকার হতে পারেন, তা মেনে নেয়া যায় না।

অধ্যাপক রিয়াজ ‘প্রত্যেক শিক্ষার্থীর জন্য মেন্টর ও গাইড স্বরুপ’ উল্লেখ করে আরেক সাবেক শিক্ষার্থী জয়নুল আবেদিন জয় অভিযোগ করেন: ‘রিয়াজ স্যারের সাময়িক বহিষ্কারের  পক্রিয়া সম্পূর্ণ  অনৈতিক ও অবৈধ উপায়ে  করা হয়েছে’। এর প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

মানববন্ধনে আসা এনজিও কর্মকর্তা  সুম্মিতা পদ্ম বলেন: রিয়াজুল হক স্যার অত্যন্ত বন্ধুসুলভ ও উদার মনের মানুষ। ক্লাসে তার বহুমাত্রিকা ও জ্ঞানগভীর আলোচনামূলক শিক্ষাদান পদ্ধতি জেন্ডার  বিষয়ক জ্ঞান অর্জনে খুবই সহায়ক।

Reneta

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি কমিশনের সহকারি পরিচালক আকরাম হোসেন, তায়েফ ইফরাত শাহেদ, শামস আরেফিন প্রমুখ।

শ্রেণিকক্ষে একটি প্রফেশনাল ব্যাচে জেন্ডার বিষয়ক একটি কোর্সে ‘আপত্তিকর চিত্র’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপককে গত ২৭ ফেব্রুয়ারি সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অভিযোগ তদন্তে উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তিনি আবার নিজ পদে পুনর্বহাল হবেন নাকি স্থায়ী বহিষ্কার হবেন তা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর।

ছবি: ওবায়দুল হক তুহিন

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি অধ্যাপক বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT