২৭ অক্টোবর মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’। ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র অভিনীত ডুব’ দেখে আসার পর নানা রকম মন্তব্যে সরব ‘ডুব’ দর্শকরা। ৫ নভেম্বর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডুব নিয়ে লিখলেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ। ফেসবুকে তিনি লিখেছেন-
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ তার আগের ছবিগুলো থেকে অনেক বেশী পরিণত। সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোরের পরিমিতিবোধ ছবিতে একটা অন্যরকম ছন্দ তৈরি করে।
চারিদিকে আমাদের ছবি নিয়েই আলোচনা, সবাই দলে-বলে-হলে যাচ্ছে প্রত্যাশার চেয়ে এই প্রাপ্তিযোগই বা কম কী?
মাত্র কিছুদিন আগেও বাংলা ছবির সবচেয়ে সংকটময় সময় যাচ্ছিল।একটু একটু করে যা কেটে যাচ্ছে বলে মনে করি। প্রাসঙ্গিক কিনা জানিনা তবুও এই মুহূর্তে একটা গানের কয়েকটা লাইন না দিয়ে পারছিনা,
হতেও পারে আমাদের এই মিলন মেলাই এক ইতিহাস,
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস,
হতেও পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ,
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ …








