চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’ ছবির গান ভিডিওর শুটিং হলো মধুমিতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
মধুমিতা প্রেক্ষাগৃহে চিরকুট

মধুমিতা প্রেক্ষাগৃহে চিরকুট

‘আসছে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব ছবির একমাত্র গান। শিরোনাম ‘আহা জীবন’। চিরকুটের করা। সম্ভবত আজই আসবে! এখন রাত ৩টা। ফিরলাম ক্লান্ত হয়ে শুটিং করে। মতিঝিলের ঐতিহাসিক মধুমিতা সিনেমা হলে হলো শুটিং। ভরা পূর্নিমা, ব্যান্ডের সবাই একসাথে, ফারুকী ভাই আর তার মজার বাহিনী, ক্লান্ত হলেও কেটেছে দুর্দান্ত উপভোগ্য কিছু সময়।’ ফেসবুকে লিখেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমী।

সব কিছু ঠিক থাকলে আজ অথবা কাল আসছে ডুব ছবির একমাত্র গান ‘আহা জীবন’। গেয়েছে চিরকুট। এরই মধ্যে সবার জানা হয়ে গেছে, ​চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাচ্ছে ছবিটি। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তা হলো কর্তন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের শর্ত পূরণ করে জমা দিলে ছাড়পত্র দেওয়া হবে। তা মেনে নিয়েছেন প্রযোজক ও পরিচালক।

ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন ডুব ছবিটি ৩ নভেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের। আর প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবেই। ছবিতে চিরকুটের গাওয়া ‘আহা জীবন’ গানটি ইউটিউবে দেওয়ার জন্য তৈরি হচ্ছে গান ভিডিও। আর তার শুটিং হলো রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে।

‘আহা জীবন’ গানের শুটিং শেষে ‘ডুব’ ছবির পরিচালক আর অন্যদের সঙ্গে চিরকুটের সদস্যরা
‘আহা জীবন’ গান ভিডিওর শুটিং শেষে ‘ডুব’ ছবির পরিচালক আর অন্যদের সঙ্গে চিরকুটের সদস্যরা

এরপর মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গান ছাড়া হবে দ্রুত! তারিখ বলছি না, কারণ কখন মাথায় কী প্ল্যান আসে, আমি নিজেও জানিনা। এই যেমন প্রথমে প্ল্যান ছিল শুধু স্থিরচিত্র দিয়ে গানের ভিডিও ছাড়ব। তারপর হুট করেই মনে হলো চিরকুটকে দিয়ে কিছু শুট করি। তারপর কয় ঘণ্টার নোটিশে মধুমিতা সিনেমা হল দখল আর সারা রাত শুট।’

সবশেষে সুমী বললেন, ‘সব গান গান হয়ে ওঠে না। আমাদের বিশ্বাস ডুব ছবির গানটা গান হয়েছে। ফারুকী ভাইয়ের মধুর অত্যাচার আর সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমাদের সবটুকু আমরা উজাড় করে দিয়েছি এই গানে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুটডুবমোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT