চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরেসা মে’র সরকারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন বিক্ষোভ

ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনে প্রায় লক্ষাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেছে। ‘নট ওয়ান ডে মোর প্রটেস্ট’ এর অংশ হিসেবে তারা এই বিক্ষোভ করেন।

লক্ষাধিক মানুষের এই বিক্ষোভ পোর্টল্যান্ডের বিবিসি ব্রডকাস্টিং হাউজের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়ে এগিয়ে চলে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের দিকে। সেখানে লেবার নেতা জেরেমি করবিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

দি পিপলস অ্যাসেম্বলি অ্যাগেইন্সট অস্টারিটি এই মিছিলের আয়োজন করে। তারা বলছে: ভালো স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, বাসস্থান, চাকরি ও জীবনযাপনের দাবিতেই এই প্রতিবাদ।

বিক্ষোভকারীরা ব্যানারে কনজারভেটিভ পার্টির কঠোরতা প্রতিরোধ করার আহ্বান জানান। সেখানে ‘কঠোরতা ধ্বংস করে’, ‘টোরিদের বাইরে বের করে দাও’, ‘আর একদিনও নয়’ এমন স্লোগানও শোনা যায়।

ওই বিক্ষোভ সমাবেশে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ‘পাবলিক সেক্টরে কর্মরতদের আমি বলতে চাই, এই মানুষগুলোকে নিয়ে ভ্রমে আচ্ছন্ন হবেন না। তারা যখন থেকে কঠোরতা শুরু করল তখন থেকেই তারা সেটা আক্ষরিক অর্থে শুরু করেছে এবং সেটাকেই সামনে নিয়ে যাবে। তারা দেশের গরীব ও ধনীদের মধ্যে দুরত্ব তৈরি করবে, নিচুতলার মানুষগুলো ক্রমাগত দারিদ্রতার শিকার হবে। স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য বিষয়ে পিছিয়ে যাবে, যা রোধ করা একটি সভ্য সমাজের জন্য জরুরি।’

লন্ডনে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় জরুরি সেবার প্রশংসা করেছেন যেসব এমপি তাদের সমালোচনা করে বিষয়টিকে ‘হিপোক্রেসি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

Reneta

গত ১৩ জুন গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় নতুন করে উত্তেজিত হয়ে পড়ে জনতা। সেই ঘটনায় প্রাণ হারায় ৮০ জনের মতো মানুষ। পরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ফ্ল্যাট কর্তৃপক্ষ আবাসন দিতে চাইলে সেটা নিয়ে আপত্তি তুলে দেশের অভিজাত ‘স্বার্থপররা’। এমনকি আগুনের ঘটনায় টেরেসাে মে তার ভূমিকা নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন। ক্ষতিগ্রস্তরা এই ঘটনায় অবহেলায় ছিল বলে অভিযোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মে
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT