চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে বুফনের মাইলফলক উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ক্যারিয়ারের হাজারতম ম্যাচের মাইলফলক ছোঁয়ার দিনটিকে দারুণ এক জয়ে উদযাপন করেছেন জিয়ানলুইজি বুফন। বিশ্বকাপ বাছাইপর্বে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে  ইতালি।

শুক্রবার পালের্মোতে ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি গোলে স্বাগতিকদের এগিয়ে দেন ইতালির তারকা ড্যানিয়েল ডি রোস্সি। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল। আর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে চিরো ইম্মোবিলের দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করে ইতালি।

এরপর দুদল আর কোন গোলের দেখা না পেলে ওই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

এই জয়ে গ্রুপে শীর্ষে থাকা স্পেনের সঙ্গে পয়েন্ট সমানই থাকলো ইতালির। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইতালিয়ানরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্পেন।

দেশের হয়ে এদিন ১৬৮তম ম্যাচ খেলতে নামেন বুফন। ১৯৯৭ সালে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকার দেশকে ২০০৬ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ক্লাব ও জাতীয় দল মিলে মোট এক হাজার ম্যাচ খেলা বুফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ক্লাব পার্মার হয়ে। দলটির হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

Reneta

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে স্পেনও। ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিবুফন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT