চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়েই দীপিকাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
বিনোদন
A A

গুজবটাই কি তবে এবার সত্যি হতে চলল? তবে কি সত্যিই এবার পাকাপাকি ভাবে সংসার করার কথা ভাবছেন বলিউডের হাই প্রোফাইল তারকা জুটি?

নিজেরা এখনো বিয়ে নিয়ে মুখ না খুললেও ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে বর্তমানে দীপিকা রণবীরের বিয়ের তারিখ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এ বছরের ১৯ নভেম্বরে গাঁটছড়া বাঁধছেন দীপিকা রণবীর।

এর আগে খুব অল্প সময়ের ব্যবধানে বিয়ে করে ফেলেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেতা- অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে বিয়ে সারলেন খেলাধুলা ও বিনোদন জগতের দুই সুপারস্টার জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। চলতি মাসের ৮ তারিখে দিল্লীর ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করলেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। তার দুদিন পরেই ঘনিষ্ঠ বন্ধুকে লুকিয়ে বিয়ে করলেন অভিনেত্রী নেহা ধুপিয়াও।

সহকর্মীদের বিয়ের এমন ঢেউ দেখে এবার আর বোধহয় তর সইছে না বলিউডের আরেক সুপারস্টার জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের। শোনা যাচ্ছে, আগামী ১৯ নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে যাচ্ছেন আলোচিত এ লাভবার্ড জুটি। রণবীর নাকি জুলাই মাসেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু হাতে ছবির কাজ থাকায় বিয়ের দিন কিছুটা পিছিয়ে নভেম্বরে করা হয়েছে।

বিয়ের সম্ভবনা আরো বেশি দেখা যাচ্ছে কারণ সম্প্রতি জানা গেছে, দীপিকা বর্তমানে নতুন করে কোন ছবির কাজ হাতে নিচ্ছে না। গুঞ্জন রয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা, তাই হাতে নতুন কোনো ছবির কাজ রাখেননি। ইতিমধ্যে নাকি তিনি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। বেঙ্গালুরু থেকে দীপিকার মা-বাবা সম্প্রতি মুম্বাইয়ে এসেছেন। এছাড়াও মুম্বাই শহরেই নাকি তার বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে। তবে যতক্ষণ না পাত্র-পাত্রী মুখ খুলছেন, ততক্ষণ সবটাই জল্পনা ও কল্পনার স্তরে।

এসব ঘটনাকে কেন্দ্র করেই গুঞ্জন উঠেছে নভেম্বর মাসেই হতে চলেছে রণবীর ও দীপিকার বিয়ে। তবে বিয়ের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কিংবা দীপিকা। যদিও কিছুদিন আগে রণবীর দাবি করেছেন, তাদের বিয়ের বিষয়ে এখনো কিছুই ঠিক হয়নি। বিয়ের তারিখ চূড়ান্ত হলে তিনি চিৎকার করে সারা দুনিয়াকে এই খবর জানাবেন।

Reneta

আপাতত  আলিয়া ভাটের সঙ্গে ‘গুল্লি বয়’ এবং কপিল দেবের বায়োপিক নিয়ে ব্যস্ত রণবীর।  অন্যদিকে, ইরফান খানের বিপরীতে বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবি স্বপ্না ‘দিদি’তে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। তবে ইরফান খানের অসুস্থতার জন্য এখনো ছবিটির শুটিং শুরু হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাদীপিকা রণবীরের বিয়েরণবীর
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই ২৬, ২০২৬

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ: কেন একটি নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা জরুরি?

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT