চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান-রাশিয়াসহ কয়েকটি দেশে আরো নারী কর্মী পাঠানোর উদ্যোগ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:২৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাপান, রাশিয়া, মরিশাস, মালদ্বীপ, হংকংসহ কয়েকটি দেশে আরো নারী কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এসব দেশসহ বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী এবং দক্ষ ও আধা দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে আরো কয়েকটি উন্নত দেশ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদারের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ নারী কর্মী নেয়ার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে জাপানের সাথে এ ব্যাপারে আলোচনা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল জাপান সফর করেছেন। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন রাশিয়ায় সফরে।

বাংলাদেশ থেকে চলতি বছর ৮ লাখ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে আগস্ট মাস পর্যন্ত বিদেশ গেছেন ৬ লাখ ৯০ হাজার ৪৬জন কর্মী। এরমধ্যে সৌদি আরবে গেছেন ৩ লাখ ৯২ হাজার ৬০২ জন কর্মী।

চলতি বছর মোট ৮২ হাজার ৫১০ জন নারী কর্মী বিদেশে গেছেন। এরমধ্যে সৌদি আরবে গেছেন ৫৫ হাজার ২৯৮ জন নারী গৃহকর্মী। এছাড়া জর্ডানে ১৩ হাজার ৯৬৩ জন, ওমানে ৬ হাজার ৭০৩ জন নারী কর্মী গেছেন।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, গত বছর ১ লাখ ১৮ হাজার ১৮ জন নারী কর্মী কাজ করতে বিদেশ গেছে। ২০১৬ সালে অভিবাসী শ্রমিকরা ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে।

Reneta

সচিব নমিতা হালদার বলেন, পোশাক কারখানায় দক্ষ নারী কর্মী এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গৃহকর্মী পাঠানোর আগে ৩৪টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিশেষ ভাষা জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়।

তিনি বলেন, বিদেশ থেকে ফেরত আসা প্রবাসী কর্মীদের কল্যাণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়ে থাকে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণে রিহায়ারিং ও কর্মী পাঠানো নিয়ে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় রিহায়ারিং করার মাধ্যমে বাংলাদেশী অবৈধ অভিবাসীদের বৈধকরণ করা যাবে।

সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এবং বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান ধারা অব্যাহত রেখে ২০১৭ সালে ৮ লাখের বেশি কর্মী বিদেশে পাঠাবে। বর্তমানে মালয়েশিয়ায় ৮ লাখ বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করছে। মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশের ২ লাখ ৬০ হাজার অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে দেশের বিমান বন্দরসমূহে অবৈধভাবে কর্মী গমন রোধে মনিটরিং ও এনফোর্সমেন্ট টাস্কফোর্সের কার্যক্রম জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রানারী গৃহকর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

জুন ২১, ২০২৬
সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT