চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে প্রথমবার নেমেই শাহাদাতের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন বিশ্বজয়ী যুবা শাহাদাত হোসেন দীপু। চট্টগ্রামের ১৯ বছরের তরুণ রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ১০৮ রানের ঝলমলে এক ইনিংস।

রাজশাহীতে জাতীয় লিগে অভিষেক ইনিংসে শাহাদাত খেলেছেন ২৫৬ বল। সেঞ্চুরির পথে মেরেছেন ১১টি চার, ২ ছক্কা।

আগের দিন ৮৮ রানে অপরাজিত ছিলেন শাহাদাত। মঙ্গলবার চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ২২ গজে নেমেই তুলে নেন ফ্লার্স্ট ক্লাসে প্রথম সেঞ্চুরি।

শাহাদাতের এটি দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ। গত মাসে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ইমার্জিং দলের হয়ে চার দিনের ম্যাচটি ছিল তার প্রথম।

শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে দিন শুরু করেছিল চট্টগ্রাম। শাহাদাতের সেঞ্চুরির পরও তিনশর আগেই গুটিয়ে গেছে তারা। দলটির প্রথম ইনিংস থামে ২৮৭ রানে।

৪ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় লিগলিড স্পোর্টসশাহাদাত হোসেন দীপুসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপতথ্য মোকাবেলায় ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

রানা প্লাজা ও তাজরিন ট্রাজেডি: আদেশ হয়েছিল লাশ গুমের

এপ্রিল ২২, ২০২৬

‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT