চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বৃক্ষরোপণ অভিযান সফলে নানান কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৮
পরিবেশ
A A
বৃক্ষরোপণ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান সফল করতে ঢাকার বাইরেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, বৃক্ষমেলা ও চারা বিতরণ করা হচ্ছে।

রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ৫ দিনের ফলদ বৃক্ষ মেলা। শহরের আজাদী ময়দানে মেলা উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। মেলায় শিক্ষার্থীদেরকে বিনামূল্যে দুটো করে গাছের চারা দেয়া হয়।

লক্ষ্মীপুরে কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নন্দনের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীকে চারা দেয়া হয়। এ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে চারা রোপণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

নীলফামারীর কিশোরগঞ্জ ডাকবাংলো মাঠে আয়োজন করা হয় তিন দিনের ফলদ বৃক্ষ মেলা। মেলায় অংশ নেয় বিভিন্ন নার্সারির ২৫টা স্টল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে বৃক্ষরোপণের উৎসাহ বাড়বে বলে আশা করেছেন আয়োজকরা।

নোয়াখালীতে ফলদ ও বনজ বৃক্ষমেলা উপলক্ষে র‌্যালি বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ত্রিশ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি শুরু হয়েছে। পুলিশ লাইন্স মাঠে চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে সারা জেলায় কর্মসূচি বাস্তবায়নের কথা বলেন তিনি।

Reneta

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষরোপণসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT