চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে নতুন জুটি ইয়াশ-ঐশী, অভয় দিলেন গুলজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

আশির দশকে দেশের দক্ষিণাঞ্চলীয় জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আদম’ চলচ্চিত্র। এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

তবে নতুন জুটি হিসেবে তাদের বড়পর্দায় কাজ করতে কোনোরকম ভয় পেতে নিষেধ করলেন চিত্রপরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, নতুনদের ভয়ের কোনো কারণ নেই। ঠিকভাবে কাজ করতে পারলেই গ্রহণযোগ্যতা তৈরি হবে। উদাহরণ হিসেবে নাঈম-শাবনাজ, সালমান শাহ-মৌসুমি জুটির কথা উল্লেখ করেন নির্মাতা গুলজার।

তার মতে, নির্মাতাকে সঠিকভাবে শুধু ব্যবহার করতে হবে। তাহলেই নতুনরা সঠিকভাবে নিজেদের সেরা কাজ স্ক্রিনে ডেলিভারি দিতে পারবে। ইয়াশ-ঐশীর জুটির জন্য শুভকামনা থাকলো।

শুক্রবার (১২ জুলাই) বিকেল চারটা এফডিসিতে ‘আদম’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, প্রযোজক এমডি ইকবাল, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চসহ অনেকেই।

‘আদম’ নির্মাণ করতে যাচ্ছেন আবু তাওহীদ হিরন। তরুণ এই নির্মাতার এটি প্রথম।চলচ্চিত্র। তাই চলচ্চিত্রটি নিয়ে আগেই তিনি কিছু জানাতে চাইলেন না। বললেন, মুক্তির সময় সবকিছু জানাবো। ভালোভাবে কাজটি শেষ করতে চাই। এজন্য শুধু দোয়া চাই।

Reneta

‘আদম’ নিয়ে অভিনেতা ইয়াশ রোহান বলেন, সিরিয়াস ইস্যু নিয়ে ‘আদম’ নির্মিত হতে যাচ্ছে। অল্পদিনের ক্যারিয়ারে যতগুলো কাজ করেছি তারমধ্যে এ চলচ্চিত্রের চরিত্র সবচেয়ে অন্যরকম। দর্শক পছন্দ করবে।

ঐশী বলেন, এ চলচ্চিত্রের নিজেকে অভিনেত্রী প্রমাণের যথেষ্ট সুযোগ থাকবে। সেরাটা দিয়ে দর্শকদের সামনে আসতে চাই। তিনি বলেন, অনেক পরিণত শিল্পীরা এখানে কাজ করবেন। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকছে।

‘আদম’ চলচ্চিত্রে অন্যান্যের মধ্যে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, নাসরিন, রোদেলা হৃদ্য।

২৬ আগস্ট থেকে ময়মনসিংহ ও সিরাজগঞ্জ এলাকায় আদম চলচ্চিত্রের শুটিং শুরু হবে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ। সংগীত পরিচালনা করছেন মুশফিক লিটু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেন শুভ্রআদমআফফান মিতুলইয়াশ রোহানএফডিসিঐশীগুলজারনাসরিনমনিরা মিঠুমহরতরাইসুল ইসলাম আসাদরোদেলালিড বিনোদনশহিদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

জুন ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মরিচের ফলনে ধস, দুশ্চিন্তায় কৃষক

জুন ১৬, ২০২৬

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT