চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানের ৭ নম্বর জার্সি পেলেন ফেলিক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বেনফিকার হয়ে প্রথম মৌসুমে চমকে দেয়া পারফরম্যান্স। মাত্র ১৯ বছর বয়সেই পর্তুগিজ ক্লাবের সিনিয়র দলে আত্মপ্রকাশ করে সব টুর্নামেন্ট মিলিয়ে ২০টি গোল করেছেন। গত এপ্রিলে সবচেয়ে কম বয়সে ইউরোপা লিগে হ্যাটট্রিকের রেকর্ড। জোয়াও ফেলিক্সকে নিয়ে স্বাভাবিকভাবেই হইচই ফুটবলবিশ্বে।

তরুণ তারকার দিকে নজর ছিল ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের সব বড় ক্লাবগুলো। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড অর্থের বিনিময়ে ফেলিক্সকে দলে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেই টিনএজারের হাতেই ক্লাবের পক্ষ থেকে তুলে দেয়া হয়েছে অ্যান্থনিও গ্রিজম্যানের ৭ নম্বর জার্সি।

গ্রিজম্যান আগেই জানিয়েছেন যে, তিনি মৌসুমের শেষে অ্যাটলেটিকোর সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। ফরাসি তারকা পা বাড়িয়ে রয়েছেন বার্সেলোনার দিকে। তার পরিবর্তে একজন তরুণ তারকাকে দলে চাইছিলেন ডিয়েগো সিমিয়ওনে।

৭ বছরের লম্বা চুক্তিতে অ্যাটলেটিকোয় নাম লিখিয়েছেন ফেলিক্স। তাকে দলে নিতে ক্লাবের ইতিহাসে রেকর্ড অর্থ খরচ করে অ্যাটলেটিকো। সাত বছরের জন্য ১২৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হয় পর্তুগিজ তারকাকে, যাতে সম্মত হন তিনি।

অ্যাটলেটিকোর পক্ষ থেকে এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়া হয় সমর্থকদের। লা লিগা ক্লাবটির অফিসিয়াল স্টোরে ইতিমধ্যেই সাজানো রয়েছে ফেলিক্সের ৭ নম্বর জার্সি।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদগ্রিজম্যানফেলিক্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT