চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্ডার আসলে কী? কেন পড়ে গেলো ফ্লাইওভারের গার্ডার?

সাবিত খানসাবিত খান
৫:১০ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর মালিবাগ রেলক্রসিং-এর ওপর নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ধসের পর অনেকের মনেই প্রশ্ন: গার্ডার জিনিসটা আসলে কী? এর কাজটাই বা কী? গার্ডার ধসে পড়ার পেছনে কি ফ্লাইওভারের এই অংশের নির্মাণ প্রক্রিয়ার কোন ত্রুটি ছিল? নাকি অন্য কোন সমস্যা? এখন পর্যন্ত পাওয়া তথ্যে বিশেষজ্ঞদের মতে, মূলতঃ ক্রেনের পরিচালনাগত ত্রুটিতেই মর্মান্তিক দুর্ঘটনা।

তারা বলছেন, নিচে ঢালাই করে গার্ডারের কাঠামো তৈরির পর ক্রেনের সাহায্যে তা ওপরে তোলা হয়। এ প্রক্রিয়ায় ‘নির্মাণ কাজে ব্যবহৃত দুটি ক্রেনের সমন্বয়হীনতার কারণে’ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিস এবং প্রকৌশলীরা মনে করছেন।

রোববার দিবাগত রাত ২টার সময় ধসে পড়ে নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের গার্ডার। সেসময় একজন পথচারী ছাড়াও তিনজন নির্মাণকর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হলে স্বপন (৪০) নামে একজন নির্মাণ শ্রমিক মারা যান।

গার্ডার কী?

ছবি: জাকির সবুজ

গার্ডার কী এবং দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানতে প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছে চ্যানেল আই অনলাইন। প্রকৌশলী মাহমুদুর রহমান শুভ গার্ডার বিষয়ে ব্যাখ্যা করেছেন।

ভবনের ক্ষেত্রে যেমন বিম, ফ্লাইওভারের জন্য তেমনি গার্ডার

তিনি বলেন, ভবনের ক্ষেত্রে যেমন বিম, ফ্লাইওভারের জন্য তেমনি গার্ডার। ভবন নির্মাণের ক্ষেত্রে কলামের উপর বিম বসানো হয়, আর গার্ডার বসানো পিলারের ওপরে। পিলার ও স্ল্যাবের মাঝখানে সাপোর্ট দেওয়ার জন্য এই গার্ডার বসানো হয়।

Reneta

‘মূলতঃ ভার্টিকাল লোড নেওয়ার জন্য গার্ডার ব্যবহার করা হয়। ব্রিজের উপর দিয়ে গাড়ি বা অন্যান্য পরিবহনের ভার বা লোড সামাল দেওয়াই গার্ডারের কাজ।’

দুর্ঘটনার সম্ভাব্য কারণ
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের মতো মাহমুদুর রহমানও ক্রেনের পরিচালনাগত ত্রুটির কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ধারণা করছেন। এ দুর্ঘটনার পেছনে ‘ক্রেনের মিস হ্যান্ডেলিংয়ের বিষয়টাই কারণ’ বলে ধারণা করছেন প্রকৌশলী মাহমুদুর রহমান।

ক্রেনের ত্রুটিও থাকতে পারে

‘তবে ক্রেনের ত্রুটিও থাকতে পারে,’ জানিয়ে তিনি বলেন, তদন্তের আগে এ বিষয়ে চূড়ান্ত করে কিছু বলা যাবে না।

দুর্ঘটনার কারণ তদন্তের জন্য এরইমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি বলেন, কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে।

ছবি: জাকির সবুজ

যেভাবে বসানো হয় গার্ডার
নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের ক্ষেত্রে ভিন্ন জায়গায় গার্ডারের কাঠামো নির্মাণের পর তা ক্রেনের সাহায্যে উপরে তুলে নির্ধারিত জায়গায় বসানো হচ্ছে। আবার নির্ধারিত জায়গাতেই শাটারিং করে ঢালাইয়ের সাহায্যে কাঠামো নির্মাণের প্রক্রিয়াও রয়েছে। তবে ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে প্রথম পদ্ধতিটিই ব্যবহার করা হয়।

প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, আসলে অন্য জায়গায় শাটারিং বা ছাঁচ তৈরি করে ঢালাই করে গার্ডারটির কাঠামো তৈরি করা হয়। পরে ক্রেনের সাহায্যে তা উপরে তোলা হয়। এই প্রক্রিয়াকে বলে প্রিকাস্ট (precast)। অন্য ক্ষেত্রে নির্ধারিত স্থানেই শাটারিং করে ঢালাই দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কাস্ট ইন সিটু (cast in situ)।

‘এখানে প্রিকাস্ট পদ্ধতি ব্যবহৃত হয়েছে।’

মাহমুদুর রহমান শুভ

তিনি অবশ্য বলেন: গার্ডার নির্মাণ বা গার্ডারের কোন ত্রুটি ভাবার সুযোগ নেই। এক্ষেত্রে এক জায়গায় গার্ডারের কাঠামো ঢালাই দিয়ে পরে তা ক্রেনের সাহায্যে উপরে তোলা হয়। উপরে তোলার সময় ক্রেনের পরিচালনাগত ত্রুটির কারণেই এমনটি হতে পারে।’

মালিবাগ-মগবাজার ফ্লাইওভারটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ। আহতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলীও রয়েছেন।

২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন। এবার রাজধানীর মালিবাগে ঘটলো একই ধরনের দুর্ঘটনা।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT