চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া বিদেশে বসে নতুন ষড়যন্ত্র করছেন: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৮:৫২ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

বেগম খালেদা জিয়া বিদেশে বসে নতুন ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান হবে না। 

উত্তরের জনপদ কুড়িগ্রামে নতুন সাজ। শহরজুড়ে এ আনন্দের ধারা, পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে। 

উন্নয়নবঞ্চিত এ শহরে এসে ১৬টি প্রকল্প উদ্বোধন এবং ১৫ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগেই জনসভাস্থল মানুষে পরিপূর্ণ। মিছিল-শ্লোগানে মুখরিত সভাস্থল। 

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় কুড়িগ্রামের উন্নয়নে পদক্ষেপগুলো তুলে ধরেন। এ জেলায় সাক্ষরতার হার কম বলে শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঘোষণা দেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। 

প্রধানমন্ত্রী বলেন, আজকে বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কম্পিউটার শিক্ষা দিচ্ছি। মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। পর্যায়ক্রমিকভাবে প্রাথমিক শিক্ষা থেকেও আমরা কম্পিউটার শিক্ষা দেবো। আমরা প্রত্যেকটা গ্রামকে উন্নত করতে চাই। তাই একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আমাদের গ্রামের মা বোনেরা এবং সকলের কর্মসংস্থানের ব্যবস্থার প্রকল্প হাতে নিয়েছি।  

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে দাবি জানাতে হয় না, দেশের উন্নয়নে কী করণীয় সেদিকেই সরকারের দৃষ্টি থাকে। উন্নয়নের পথে যে কোনো বাধা হটিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার শেখ হাসিনার। 

Reneta

তিনি বলেন, আওয়ামী লীগ জানে জনগণের সমস্যা কোথায়। আওয়ামী লীগ জানে জনগণের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেই থেকেই আমরা কাজ করি।

দ্বিতীয় ধরলা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু এবং প্রত্যেক ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার মতো কর্মসূচিগুলো সমাবেশকে জানান প্রধানমন্ত্রী।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT