চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লিক করলেই ‘ঢাকা অ্যাটাক’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

গেল বছরের অক্টোবরে বড় পর্দায় মুক্তি পেয়েই সাড়া জাগিয়েছিলো আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি নিয়ে রীতিমত হুলুস্থুল পড়ে গিয়েছিলো চারদিকে। সেই সময় অনেকে দেশে ও দেশের বাইরে সোশাল মিডিয়ায় ছবিটির অনলাইন লিঙ্ক চান। অন্যদিকে অনলাইনে পাইরেসি ঠেকাতে তৎপর ছিলো পুরো টিম। কিন্তু এবার নির্মাতা নিজেই অনলাইনের লিঙ্ক নিয়ে হাজির!

গেল বছরের অক্টোবরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির সময় অনলাইনে ছবিটির পাইরেসি ঠেকাতে দেখা গিয়েছিলো ছবি সংশ্লিষ্টদের নানা তৎপরতা। তবে এবার ছবি সংশ্লিষ্টরাই ‘ঢাকা অ্যাটাক’ অনলাইনে দিলেন।

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’ দেয়ার আগে নির্মাতা দীপঙ্কর জানিয়েছিলেন, ১২ আগস্ট ছবিটি বায়োস্কোপে দেয়া হবে। এরপর থেকে এখানে গিয়েই ফ্রিতে সব দেশের দর্শকরা দেখতে পারবেন ছবিটি।

কথামত তাই হলো! রবিবার (১২ আগস্ট) থেকে ‘ঢাকা অ্যাটাক’ পাওয়া যাচ্ছে বায়োস্কোপে। এখন শুধু ক্লিক করলেই দেখা যাবে সাড়া জাগানো ছবিটি। সংশ্লিষ্টরা আশা করছেন বড় পর্দার মতো অনলাইনেও এবার দাপট দেখাবে ছবিটি।

দীপঙ্কর দীপনের নির্মাণে আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন ও আলমগীর প্রমুখ।

অনলাইনে ঢাকা অ্যাটাক’-দেখতে ক্লিক করুন এখানে
: ‘ঢাকা অ্যাটাক’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভএবিএম সুমনকাজী নওশাবাঢাকা অ্যাটাকতাসকিন রহমানমাহিয়া মাহিলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ২০, ২০২৬

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

জুন ২০, ২০২৬

৯ বছর ধরে কক্সবাজারে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা

জুন ২০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT