চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশল পরিবর্তন গার্হস্থ্য অর্থনীতির, মাঠে থাকবে ঢাকা কলেজ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:১৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কৌশলে পরিবর্তন এনেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা,  স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিবর্তে তারা দেয়াল লিখন, মিছিল সমাবেশ করে তাদের ‘যৌক্তিক’ দাবিগুলো কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবরিন সুলতানা সুমিনুর।

এরই অংশ হিসেবে তারা রোববার ক্যাম্পাসের আশেপাশের এলাকায় মিছিল করেছে। আগের দিন ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় দেয়াল লিখন করেছেন।

সাবরিন সুলতানা সুমিনুর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা চাই না জনমত আমাদের বিপক্ষে যাক। তাই আপাতত রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনা। আমরা আমাদের দাবিগুলো নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করবো। অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করবো। যদি কোন ফল না আসে তবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তবে ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে রোববার সকালে নীলক্ষেত ও সায়েন্সল্যাবের রাস্তা কিছু সময়ের জন্য অবরোধ করে মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে ধারাবাহিক আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তারা।

কলেজটির বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার জন্য সব ধরনের অবকাঠামো এবং সুযোগ সুবিধা রয়েছে। তাই অচিরেই এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আমরা প্রতিদিন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো। আজকে কিছু সময় অবস্থান করে আমরা জানাতে চেয়েছি যে আমরাও রাস্তায় আছি।

সোমবার সকালেও তারা রাস্তায় নামবেন বলে জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্হস্থ্য অর্থনীতি কলেজঢাকা কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT