চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো নাম মনে রাখার দারুণ উপায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

১৯৯০ সাল। তখন লন্ডনের একটি বারে কাজ করতেন মার্ক চ্যানন। তখনই পদ্ধতিটি তিনি শেখেন এক বন্ধুর কাছ থেকে। তখন টুকটাক অভিনয়ও করতেন চ্যানন। নিজের অভিনয়ের জন্য প্রয়োজনীয় ডায়ালগের লাইনগুলো মনে রাখতে পারলেও কখনোই কারো নাম মনে রাখতে পারতেন না তিনি।

সমাধানটা পেলেন বন্ধুর কাছ থেকেই। তারপরই বারের ক্রেতাদের নাম মনে রাখা এবং তাদের ড্রিঙ্ক মনে রাখা তার জন্য অনেক সহজ হয়ে গেলো।

পরে তিনিই একটি গেম শো ডিজাইন করেন বিবিসির জন্য, যার নাম তিনি দিয়েছেন ‘মনকহাউজ মেমোরি মাস্টার’। এই গেম শোতে তিনি সবাইকে মনে রাখার কিছু সহজ কৌশল শেখান। ১৯৯৫ সালে তিনি ষষ্ঠ ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়নশিপ জেতেন চ্যানন এবং প্রথম ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার অব মেমোরিও নির্বাচিত হন।

ক্যারিয়ারে উন্নতি করতে স্মরণশক্তির কোন বিকল্প নেই বলে মনে করেন চ্যানন। তিনি বলেন, আপনি একটি ঘরে ঢুকলেন এবং সবার নাম মনে রাখলেন সেটার থেকে ভালো আর কি হতে পারে। 

আরেক মেমোরাইজ একাডেমির প্রতিষ্ঠাতা কাইল বুচানান সবাইকে মনে রাখার উপায় শেখাতে নিজের চাকরিই ছেড়ে দেন। পরে কাজ শুরু করেন মেমোরি কোচ হিসেবে। বুচানান মানুষকে সেই সব জিনিস মনে রাখতে সাহায্য করেন যেগুলো মনে রাখা বেশ কঠিন। যেমন নাম বা অন্যান্য তথ্য।

মানুষ সাধারণত একটি বাড়ির কোনো একটি জিনিস বা কোনো বিখ্যাত জায়গার নাম দিয়ে মানুষের নাম মনে রাখতে পারে। সেক্ষেত্রে পরিচিত কোনো শব্দও সাহায্য করতে পারে।

Reneta

সেক্ষেত্রে প্রথম পদক্ষেপটাই হচ্ছে, কেউ যখন আপনাকে তার নামটি বলবে তখন সেটা মনোযোগ দিয়ে শোনা। মানুষ সাধারণত কারো নাম শোনার সময় নিজের চিন্তাতেই ডুবে থাকে, কখনো কখনো শোনেই না। কিন্তু নামটি শোনার পর সেটি কোনো একটি জিনিসের সঙ্গে সংযুক্ত করতে পারলেই দেখবেন নামটি খুব সহজেই মনে থাকছে, সঙ্গে যুক্ত করুন মানুষটির চেহারা। তারপর সবশেষে কার কার সঙ্গে পরিচয় হলো সেটা একবার মিলিয়ে নিন। এবার দেখবেন নামটা ঠিক মনে থাকছে।

যেমন ধরুন, হয়তো একটি পার্টিতে আপনার একজনের সঙ্গে পরিচয় হলো। তার নাম ম্যাট। প্রথম পরিচয়ের সময় তার নামটি ভালো করে শুনুন। তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ছবি বা ছড়া চিন্তা করুন। হতে পারে সেটা ওয়ালম্যাট। এবার সেই ছবিটার সঙ্গে ম্যাটের চেহারার একটা সংযোগ তৈরি করুন। যেমন হয়তো তার কানটা একটু বড়। তাহলে ভাবুন, ওয়ালম্যাটে বড় বড় দুটি কান বাধানো বাঁধানো আছে। তবে ভুলেও তাকে বলবেন না, যে আপনি তাকে নিয়ে কি কি ভাবছেন। পরে একবার এই ছবিটা মনে করুন। দেখবেন সহজেই নামটি মনে থাকছে।

প্রথম প্রথম এমনটা করতে আপনার বাড়তি সময় ক্ষয় হবে এবং বাড়তি কাজ মনে হবে তা ঠিক কিন্তু কয়েকদিন পরেই সেটা আত্মস্থ হয়ে যাবে বলে আশ্বস্ত করেন চ্যানন। ঠিক এমনই হয়েছে চ্যাননের ক্ষেত্রেও।

খানিকটা স্মৃতিশক্তি হারানো রোগীদের নিয়ে কাজ করেন ম্যাকঅ্যান্ড্রু। তিনি স্মৃতি ও মস্তিস্কের অন্যান্য অংশের মধ্যে গভীর সংযোগ খুঁজে পান। তার টিমের গবেষণায় পাওয়া যায়, নাম মনে রাখতে পারলে অন্যান্য জ্ঞানগত যোগ্যতাও বৃদ্ধি পায়। নাম মনে রাখতে পারলে মানুষের কল্পনাশক্তিও প্রখর থাকে ফলে যেকোনো সমস্যার সমাধান করাটা তাদের জন্য সহজ হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT