চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ভিসা, চাকরির নামে প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

কানাডায় চাকরি, ভিসা এবং ইমিগ্রেশনের কথা বলে প্রতারনা করছে সংঘবদ্ধ একটি চক্র। বাংলাদেশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের কানাডায় স্থায়ী বাসিন্দা হবার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশে কানাডীয় হাই কমিশন একটি বক্তব্য প্রচার করেছে।

কানাডার স্কারবোরো, অন্টারিও থেকে প্রকাশিত নতুনদেশ এর মাধ্যমে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য হাই কমিশনের বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।

আপনি কি ইমিগ্রেশন বিষয়ে এধরণের কোন প্রস্তাবনার কথা শুনেছেন-

কানাডা ৩০০০০০ কর্মী খুঁজছে! কানাডার ভিসা ও কাজের গ্যারান্টি!!

ওয়ার্ক পারমিটের নিশ্চিত গ্যারান্টি! বিনামূল্যে বৃত্তি!! স্বল্প অভিজ্ঞতাসহ অথবা বিনা অভিজ্ঞতায় কানাডায় উচ্চ বেতনের চাকুরি!! বিনামূল্যে বিমান টিকেট এবং আবাসন ব্যবস্থা !!

কর্মসংস্থানের নিশ্চয়তা! বিশেষ প্রোগ্রাম!! হোটেল ক্লিনার হিসাবে মাসে ৪,০০০ ডলার উপার্জনের সুবর্ণ সুযোগ!!!

Reneta

এধরণের কোন প্রতারণার শিকার হবেন না।কোন প্রস্তাব যদি অতিরিক্ত রকমের ভাল বা লোভনীয় মনে হয়, তাহলে সেটা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশী।

আপনার যা জানা প্রয়োজনঃ

কানাডার ভিসা, ওয়ার্ক পারমিট বা লেখাপড়া সংক্রান্ত ভিসা আবেদনের জন্য কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিয়োগ দেয়ার কোনো প্রয়োজন নেই।

কানাডিয়ান সরকারী কর্মকর্তাদের সঙ্গে কোন ইমিগ্রেশন প্রতিষ্ঠান বা প্রতিনিধির বিশেষ কোনো সম্পর্ক নেই এবং তারা কোনোভাবেই আপনার আবেদন অনুমোদনের নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারেন না।

শুধুমাত্র কানাডিয়ান দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই কোনো আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে বা দিতে পারেন।

মিথ্যা বা জাল কাগজপত্র ব্যবহারে প্রলুব্ধ হবেন না, কেননা এর ফলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।-কানাডায় চাকুরী প্রদানের প্রতিশ্রুতি প্রদানকারী বিভিন্ন ভূয়া ওয়েবসাইট ও ইন্টারনেট প্রতারণা সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন।

লক্ষ্য করুন- Canadian Immigration and Citizenship(CIC) এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে-www.cic.gc.ca.-Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটে আপনি বিনামূল্যে বিভিন্ন আবেদন ফরম এবং যে কোন ধরণের ভিসার জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাবেন।

সারা বিশ্বের সকল কানাডিয়ান ভিসা অফিসে প্রসেসিং ফি একই সমান। কানাডিয়ান ডলারের সঙ্গে স্থানীয় মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হারের উপর ভিত্তি করে স্থানীয় মুদ্রায় প্রসেসিং ফির পরিমাণ নির্ধারিত হয়।

কানাডিয়ান ভিসা অফিস কখনোই আপনাকে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা জমা দেয়ার জন্য কিংবা নির্দিষ্ট কোন ব্যক্তি-মালিকানাধীন মানি-ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের জন্য অনুরোধ করবে না।

আপনার যে কোন প্রশ্ন থাকলে বা যে কোন বিষয়ে তথ্যের প্রয়োজন হলে Citizenship and Immigration Canada (CIC) বা আপনার এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসে যোগাযোগ করুন।

আপনি কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিযুক্ত করতে চাইলে- কারা আইনসম্মতভাবে আপনার প্রতিনিধিত্ব করতে পারে- এ বিষয়সহ আরও অন্যান্য বিষয়ে অধিকতর জানার জন্য Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটের ইমিগ্রেশন প্রতিনিধি (Immigration Representatives) সংক্রান্ত অংশগুলো দেখুনঃhttp://www.cic.gc.ca/e…/information/representative/index.asp

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT