চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় এবছর ভিন্ন রকম বড়দিন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৪৮ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বড়দিন

কানাডায় বড়দিন বা ক্রিসমাস ঘিরে যে সময় চলে ছুটির আমেজ, পরিবার পরিজন নিয়ে যেভাবে আনন্দ-ফূর্তিতে নিজেদের মধ্যে সময় কাটানোর কথা সে সময় সবকিছুই যেন স্থবির হয়ে আছে। আলোক সজ্জায় সজ্জিত হয়েছে অফিস আদালত ঠিকই, কেনাকাটাও কম বেশি হয়েছে বিভিন্ন মলে, পরিবহনগুলিতেও লেখা হয়েছে ‘হ্যাপি হলিডে’, তবু যেন এক নিরব আনন্দের আমেজ। সবকিছু ঠিক থাকলেও এ বছর কেন জানি ম্লান হয়ে আছে সবকিছু, থেমে আছে গতি। ভারী হচ্ছে হৃদয়ের অনুভূতি।

বছরটাই কেন জানি এলোমেলো, তছনছ করে দিয়ে গেছে অসংখ্য পরিবারকে।  অকালে ঝরে গেছে অনেকেই, অনেকেই নিদারুণ সংকটজনক পরিস্থিতির মধ্যে, আবার অনেকেই আশঙ্কা আর উদ্বিগ্নতায় দিনাতিপাত করছে। নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। হিংসা, লোভ-লালসা ও করোনা মহামারী থেকে আমাদের দূর রেখে সকলের মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে এ বছর এটাই আমাদের প্রার্থনা- বলছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী অ্যান্থনি জ্যাকব।

কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। এই দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। কানাডায় দিনটির আগে থেকেই শুরু হয় বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের পার্টি। কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ঘটা করে বা জাঁকজমকপূর্ণভাবে পালন হচ্ছে না কোনো অফিসের পার্টি অথবা বাড়িতে বড় কোনো আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন করোনার এই মুহূর্তে বেঁচে থাকাই সবচেয়ে বড় কথা।

সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সব কিছুই আগের মত স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের করোনা মহামারীর এই ক্রান্তিলগ্ন থেকে ঈশ্বর আমাদের মুক্তি দান করেন- বলছিলেন জ্যাকব পরিবারের আরেক সদস্য পারিনা জ্যাকব। তিনি আরো বলেন- নিজ পরিবার নিয়ে এ বছর সম্পূর্ণ ব্যতিক্রমভাবে সময় কাটাবো, প্রস্তুতিমূলক হিসেবে ঘরে নিজ হাতেই পরিবারের জন্য কেক বানিয়েছি। ঘরে বসেই প্রার্থনা করব।

উল্লেখ্য কানাডার বিভিন্ন প্রদেশে ‘বড়দিন’ এভাবেই পালিত হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে অনেকেই ভার্চুয়ালি মিলিত হয়ে প্রার্থনা করছে। অনেকেই ভার্চুয়ালি কুশলাদি বিনিময় করছেন।

কানাডায় প্রতীক্ষিত ভ্যাকসিন সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবন-যাপনে জগতে সুখ-শান্তি আবার ফিরিয়ে আনতে সক্ষম হবে, করোনা মহামারী থেকে মুক্তি দিবে, ঈশ্বর সকলের মঙ্গল করবেন, বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এমনটাই প্রার্থনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাক্রিসমাসবড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT