চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সুস্থ হলেন আরও ১৫৩ পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ৩১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে যেমন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা, তারাই আবার সুচিকিৎসা পেয়ে দলে দলে সুস্থ হয়ে ঘরে ফিরছেন।

রোববার নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ১৫৩ পুলিশ সদস্য। তাঁরা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্যগণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু ১৫৩ জন পুলিশ সদস্যের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৫৩ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তড়িৎ পদক্ষেপে করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে কাজে ফেরায় অপেক্ষায় আছেন।

Reneta

তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন ১ হাজার ৭০০ করোনায় আক্রান্ত পুলিশ সদস্য। বিষয়টি পুলিশের সাধারণ সদস্য, তাদের পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ, আক্রান্ত রোগীদের তদারককারী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য স্বস্থির খবর হয়ে এসেছে।

একক পেশা হিসেবে এখন পর্যন্ত চার হাজারের বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। সুস্থ হয়েছেন তাঁদের এক তৃতীয়াংশ। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বললেন ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT