প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা পরিদর্শন করেছেন বারাক ওবামা। সেখানে মার্কিন পারমানবিক বোমা হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
হিরোশিমার স্মৃতিকে একটি বেদনাময় বিভেদের দলিল বলেছেন ওবামা। তবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় চালানো মার্কিন হামলার জন্য ক্ষমা চাইবেন না বলেও জানান তিনি।
১৯৪৫ সালে ৬ আগস্ট হিরোশিমায় মার্কিন বাহিনীর পারমাণবিক বোমা হামলায় কমপক্ষে দেড় লাখ মানুষ নিহত হয়। এর দু’দিন পর নাগাসাকিতে চালানো হয় আরেকটি পারমাণবিক বোমা হামলা যেখানে মৃত্যু হয় প্রায় ৭৪ হাজার মানুষের।







