চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবির সেন্সর নিয়ে বিরক্ত নওশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বুধবার পবিত্র ঈদুল আজহা। ঈদ আসতে মাত্র একদিন বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি কয়টি ছবি ঈদে মুক্তি পাবে। এমনকি ঈদে মুক্তির তালিকায় থাকা ছবিগুলো সেন্সরও হয়নি। শুধু এবার নয়, বিগত কয়েক বছর ধরে এমন অবস্থা দেখা যাচ্ছে।

ঈদের দু’তিন দিন আগেই সেন্সর থেকে মুক্তির অনুমতি পেতে তড়িঘড়ি লেগে যায়। এ কারণে কিছুটা বিরক্ত চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সোমবার দুপুরে নওশাদ বলেন: রোববার পর্যন্ত জানতাম আজ কোনো ছবি সেন্সরে প্রদর্শন হবে না। সকালে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলাম। কিন্তু আজ দুপুর ১২ টার দিকে কল আসলো সেন্সরে ছবির প্রদর্শন হবে দুপুর ২টা থেকে।

মধুমতি সিনেমা হলের এই কর্ণধার বলেন: গতকাল দুপুর ২টা থেকে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ দুই ছবির প্রদর্শন হয়েছে। এরপর সন্ধ্যার মুক্তির অনুমতি দেয়া হয় সেন্সর থেকে। আজও একই অবস্থা!

বিরক্তি প্রকাশ করে তিনি বলেন: আজ যে ছবির সেন্সর হয়, সেই ছবি মুক্তির জন্য প্রচারণায় সময় পাবে কতটুকু? ঈদের মতো বড় উৎসব বছরে মাত্র দু’বার আসে।

‘‘বিগত কয়েক বছর ধরে এমন দেখা যাচ্ছে। সপ্তাহ খানেক আগেও যদি সেন্সর হয়, তাহলে ছবিগুলো প্রচারণায় সময় পেতে পারে। ছবি ঠিকমতো দর্শকদের নজরে না আসার অন্যতম কারণ প্রচারণায় অভাব।

Reneta

শাকিব খানের ছবির প্রচারণা অন্য ব্যাপার। কিন্তু বাকি নায়কদের ছবিগুলো এত অল্প সময়ে সেন্সর করিয়ে চালানো কষ্টসাধ্য। হল মালিকরাও ঠিক বুঝতে পারেন না আদৌ ছবি আসবে কিনা! এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার’, বলেন নওশাদ।

তিনি জানান: সেন্সর বোর্ডের সদস্যরা চাইলেও এটা পারে না। তথ্য মন্ত্রণালয় চাইলে নিয়ম করতে পারে। ঈদের এতদিন আগে সেন্সর করতে হবে। যদি কোনো জটিলতা থাকে সেটা ওই বেঁধে দেয়া সময়ের মধ্যেই ফয়সালা করতে হবে। এতে চলচ্চিত্রের উন্নতি হবে। ছবিগুলোর প্রচার হলে মানুষ দেখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার উদ্দিন নওশাদমধুমিতালিড বিনোদনসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT