চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ঘরের পরিচ্ছন্নতা

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:৪২ পূর্বাহ্ন ২৪, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঘরের পরিচ্ছন্নতা

ঘরের পরিচ্ছন্নতা

ঈদে শুধু নিজেকে গুছালেই চলবে না, ঘরটাকেও তো গুছাতে হবে। তাই ঈদের সময়ে ঘরের পরিচ্ছন্নতা তে মনোযোগ দিন। কারণ, আপনার বাড়িতে আসা মেহমানরা আপনার ঘরের পরিচ্ছন্নতার সাথে সাথে, আপনার রুচিবোধ সম্বন্ধেও একটা ধারণা নিয়ে যাবে। এক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন। তা হলো—

  • প্রথমেই আপনার বাসার টয়লেটটি পরিষ্কার করুন। কারণ, টয়লেট এবং রান্নাঘর দেখেই নাকি একটি গৃহিণীর রুচিবোধ এবং পরিচ্ছন্নতা ফুটে ওঠে।
  • টয়লেটে ব্যবহারের জন্য আলাদা স্যান্ডেল রাখুন এবং টয়লেটে ব্যবহারের জন্য সাবান নয় বরং আলাদা হ্যান্ডওয়াশ রাখুন।
  • ঘরের আসবাপপত্র গুলো পরিষ্কার করুন। কোথাও ধুলা-ময়লা জমে আছে কিনা তা দেখুন।
  • ঘরের ছাদে মাকড়সার জাল বাসা বেঁধেছে কিনা খেয়াল করুন। থাকলে তা পরিষ্কার করে ফেলুন সাথে সাথেই।
  • আসবাপপত্রের কোথাও রঙ চটে গেলে বা ডিফেক্ট ধরা পড়লে তা-ও আগেই সারিয়ে রাখুন।
  • ঈদের দিন কোন ঘরে কোন চাদর পাড়বেন, তা আগেই ঠিক করে ফেলুন। আর সেটা পরিষ্কার আছে কিনা, তাও দেখুন।
  • ঘরে যে পর্দা লাগানো থাকবে তা পরিষ্কার করুন এবং ইস্ত্রি করে ফেলুন।
  • ঈদের আগের দিন ঘরদোর সুন্দর করে গুছানোর পর, সম্ভব হলে জানালাটা আগলে রাখুন। যাতে ঘরে বিড়াল না ঢোকে। কারণ, বিড়াল ঘরে ঢুকলে আপনার ঘরকে নোংরা করে রাখতে পারে।
  • মেহমানদের যে সব ডিশে খাবার পরিবেশন করবেন, সেগুলো পরিষ্কার করে রাখুন।
  • রান্নাঘর পরিষ্কার করুন। ঈদের দিন রান্নার যেসব প্রয়োজনীয় উপকরণ দরকার তা আগেই থরে থরে সাজিয়ে রাখুন।
  • ঘরে যদি তেলাপোকা বা ইঁদুর থাকে তবে তা কয়েকদিন আগেই ঔষধ দিয়ে মেরে ফেলুন। তারপর সেই ঔষধটি যেন ঘরের কোথাও বা রান্নাঘরে ছড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখুন।
  • মরা তেলাপোকা বা ইঁদুর ঘরের কোথাও আটকে আছে কিনা তা খেয়াল করুন আগে থেকেই।
  • খাবার টেবিলের পাশে যে বেসিনটি আছে, সেখানে আলাদা হ্যান্ডওয়াশ এবং টাওয়েল রাখুন।
  • ঈদের দিন যেহেতু মাংস এবং অন্যান্য গুরুপাক খাবার খাওয়া হবে, সেহেতু তা দাঁতে আটকে গিয়ে অনেকের জন্য বিড়ম্বনাও হতে পারে। তাই ঘরে মাউথপিক এনে রাখুন।
  • মজার মজার খাবার যে টেবিলে পরিবেশন করবেন, তার পরিচ্ছন্নতা এবং সাজানোতে মনোযোগ দিবেন।

সর্বোপরি, আপনার সুন্দর ব্যবহার এবং রুচিবোধ দিয়ে সাদরে মেহমানদের আপনার বাসায় নিমন্ত্রন জানান।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT