চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে শুধু লাশ আর লাশ

তামান্না তামিমতামান্না তামিম
৯:৫৯ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা ভাইরাস

করোনা ভাইরাস

হাসপাতাল থেকে মর্গ। রাস্তা থেকে কবরস্থান। সবখানে শুধু লাশের সারি। বলতে গেলে, জনমানবশূন্য ইতালির পথে পথে প্রতিদিনের দৃশ্য এখন এটাই। পার্থক্য যা, সেটা সংখ্যায়। যে সংখ্যা কমছে না, বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। একদিনে মৃত্যুর নতুন রেকর্ড এটা।

মৃত্যুর এই রেকর্ডে ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। কোনো কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারা দেশটির সরকার তবুও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সুরক্ষায় জরুরি অবস্থা অব্যাহত রেখেছে।

লোম্বারদিয়া ইতালির একটা প্রদেশ। সেখানে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। শুধু এই প্রদেশেই মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় সেখানে রেকর্ড ৩১৯ জন মানুষ মারা গেছে।

দেশটিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত ৩৫ হাজার ৭১৩ জন। তবে তাদের মধ্যে ৪ হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।লোম্বারদিয়া প্রদেশ ছাড়াও ইতালির বেরগামো ও লদি এলাকার অবস্থাও শোচনীয়। এই দুই এলাকার কবরস্থানগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লাশবাহী অসংখ্য গাড়ি।

করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশটির প্রায় ছয় কোটি মানুষকে গৃহবন্দি রাখা হয়েছে। যাদের মধ্যে অন্তত দেড় লাখ বাংলাদেশিও আছেন।

কিন্তু জারি করা জরুরি অবস্থার মধ্যে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা। গোটা ইতালি যেন এখন থমকে আছে। অর্থনৈতিক পরিস্থিতিও চরম হুমকির মধ্যে।

Reneta

দেশটিতে কোনো পর্যটক প্রবেশ করতে পারছেন না। সরকারের কঠোর নির্দেশ, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয়।

এরই মধ্যে গত এক সপ্তাহে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা দায়ে ৪৩ হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে ইতালির নিরাপত্তা বাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT