চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর ‘আত্মহত্যার চেষ্টা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
আশুলিয়া_পিটিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এরপর সে নিজেও ‘আত্মহত্যার চেষ্টা’ করেছে। সোমবার সকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী রেবা বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাব্বির আলী। এসময় সে নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহত স্বামীর চিকিৎসা চলছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তবে কী কারণে স্ত্রীকে স্বামী হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। নিহতের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

এছাড়াও সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাআশুলিয়াসাভারস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT