চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমির খানের নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মৌসুমী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৯৩ সালে ছবিটি মুক্তির পর সুপার-ডুপার হিট হয়। এক ছবি দিয়েই মৌসুমী রাতারাতি তারকা বনে যান। এরপরেই মৌসুমীর কাছে বলিউডের ছবির নায়িকা হওয়ার ডাক আসে!

চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ওই ছবির নায়ক হওয়ার কথা ছিল ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের। এমনটা নিজেই জানিয়েছেন ঢাকাই ছবির এই প্রিয়দর্শিনী। মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ নামে অথিতি হিবেসে উপস্থিত হয়ে মৌসুমী বলেন, ১৯৯৪-৯৫ সালের দিকে আমাকে বলিউড থেকে ছবি করার প্রস্তাব দেয়া হয়েছিল।

ওই ছবির নায়ক থাকবেন আমিন খান। শুধু তাই নয়, কথা হয়েছিল বলিডের আরেক ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার। কিন্তু ব্যাটে বলে না মেলায় পরে ছবিগুলো কাজ হয়নি।

‘স্টার নাইট’-এ মোসুমী জানান, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে উপকার হয় এমন যে কোনো কাজে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যুক্ত হতে চান। তবে সক্রিয় রাজনীতিতে সহসাই জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার নেই।

মৌসুমীকে নিয়ে প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঞ্চালিকা মারিয়া নূর। আলাপচারিতায় মৌসুমী জানান, শাবনূর আর তার মধ্যে শাবনূর সবচেয়ে বেশি জনপ্রিয়। এমনকি নিজের স্বামী ওমর সানির চেয়ে জনপ্রিয়তার দৌড়ে প্রয়াত সালমান শাহকে এগিয়ে রাখেন মৌসুমী।

Reneta

যদিও স্বামী ওমরসানিকে জীবনে চলার পথে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় বন্ধু বলে দাবী করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা। স্টার নাইট অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলচ্চিত্র ক্যারিয়ারের রজত জয়ন্তী (২৫ বছর) উদযাপনের কেক কাটেন মৌসুমী।

২৫ বছর কিংবা তার-ও আগে মডেলিং সময়কার বিভিন্ন তথ্য, ছবি, ভিডিওচিত্র দিয়ে মৌসুমীকে সারপ্রাইজ দেয় ‘স্টার নাইট’ টিম। এসব দেখে মৌসুমীর চোখ ভিজে যায়। রুম্মান রশীদ খান এর গ্রন্থনা ও পরিকল্পনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানওমর সানিমারিয়া নূরমিঠুন চক্রবর্তীমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিপণ্যের দাম নির্ধারণে কৃষকের কোন ভূমিকা নেই

এপ্রিল ২৫, ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT