চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আইকন হতে চাই: নানজীবা খান

তন্ময় মাহমুদতন্ময় মাহমুদ
২:৫১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
সাক্ষাতকার
A A

তিনি একাধারে ট্রেইনি পাইলট, সাংবাদিক, নির্মাতা ,উপস্থাপিকা, লেখক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিএনসিসি ক্যাডেট অ্যাম্বাসেডর, ইউনিসেফ তরুণ প্রতিনিধি এবং বিতার্কিক। বলছি নানজীবা খানের কথা।

নানজীবা খান বর্তমানে ‘অ্যারিরাং ফ্লাইং স্কুল’ এ ‘ট্রেইনি পাইলট’ হিসেবে অধ্যয়ন করছেন। এছাড়াও সাংবাদিক, নির্মাতা, উপস্থাপক, ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া এ্যাওয়ার্ড।

২০১৭ সালে বিএনসিসি ক্যাডেট অ্যাম্বাসেডর ও এবছর ইউনিসেফ থেকে দেশের তরূণদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে বিভিন্ন দেশের সামনে একাধিকবার তুলে ধরেছেন বিদেশের মাটিতে।

২ বছরের গবেষণা শেষে চলতি বই মেলায় অন্বেষা প্রকাশন থেকে তার লেখা প্রথম বই ‘অটিস্টিক শিশুরা কেমন হয়’ প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদও করেছেন নানজীবা নিজেই।

শুরুটা করেছিলেন রঙ তুলি দিয়ে। হাতে কলম ধরার আগেই পাঁচ বছর বয়সে মায়ের হাত ধরে গিয়েছিল কিশলয় কচিকাঁচার মেলায় ছবি আঁকা ও আবৃত্তি শিখতে। ২০০৭ সালে জীবনের প্রথম প্রতিযোগিতা জয়নুল কামরুল ইন্টারন্যাশনাল চিলড্রেন পেন্টিং কম্পিটিশনে জীবনের ১ম অর্জনই ছিল আন্তর্জাতিক।

২য় শ্রেণিতে পড়া অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের ‘কাগজ কেটে ছবি আঁকি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিডিয়ার জীবন শুরু করেন তিনি। বর্তমানে বিটিভিতে ‘আমরা রঙ্গিন প্রজাপতি’, ‘আমাদের কথা’, ‘আনন্দ ভুবন’, ও ‘শুভ সকাল’ এবং চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’ ফেইসবুক লাইভ অনুষ্ঠান উপস্থপনা করছেন।

Reneta

৮ম শ্রেণিতে পড়াকালীন সাংবাদিক হিসেবে জীবনের ১ম সাক্ষাতকার নিয়েছিলেন সাকিব আল হাসানের। পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভূমিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী,সমাজকল্যান মন্ত্রী, টেলিযোগাযোগমন্ত্রী, তথ্য-প্রযুক্তিপ্রতিমন্ত্রী, স্পিকার মেয়রসহ সায়মা ওয়াজেদ পুতুল, সেলিনা হোসেন, এমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, জুয়েল আইচ, র‌্যাবের প্রধান, ওয়ার্ল্ড ডিবেট সোসাইটির পরিচালক অ্যালফ্রেড স্নাইডার ও ভারতের রক্ষামন্ত্রীসহ এ পর্যন্ত ৮০ জন বিশিষ্ট জনদের সাক্ষাতকার নিয়েছেন।

একাদশ শ্রেণিতে পড়াকালীন দ্বায়িত্ব পালন করেছেন ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে। স্কুল ও কলেজ জীবনে বিতার্কিক হিসেবে অর্জন করেছেন বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাৎ এবং প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন।

বিএনসিসি প্রশিক্ষণের অংশ হিসেবে করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ‘রাইফেলে ফায়ারিং’, ‘অ্যাসোল্ড কোর্স’, ‘বেয়ানোট ফাইটিং’ ও ‘সশস্ত্র সালাম’।

১৩ বছর বয়সে জীবনের প্রথম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কেয়ারলেস’ পরিচালনা করেন। জীবনের প্রথম প্রামাণ্য চিত্র ‘সাদা কালো’ পরিচালনার জন্য ‘ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এরপরে ‘গ্রো আপ’, ‘দ্য আনস্টিচ পেইন’ তৈরি করেছেন।

বর্তমানে তার ৭ম শর্ট ফিল্ম ‘দ্য আনওয়ান্টেড টুইন’ এর শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেছেন রাজু আলীম, এনি খান, শিরিন আলমসহ আরও অনেকে। দু’টি পরিচয়হীন যমজ শিশুর গল্প নিয়ে নির্মিত শর্ট ফিল্মটি শেষে এই বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের বক্তব্য দেখা যাবে। খুব শীঘ্রই এটি টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাবে।

নানজীবা বলেন, ‘টার্গেট আন্তর্জাতিক আইকন হওয়া। স্বপ্ন একদিন গোটা বিশ্ব নানজীবাকে দিয়ে বাংলাদেশকে চিনবে। সেই স্বপ্নের পথেই হেঁটে চলছি। কাউকে অনুসরণ করি না কিন্তু এমন কিছু করতে চাই যাতে মানুষ আমাকে অনুপ্রেরণা হিসেবে অনুসরণ করে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নানজীবা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT