চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস’র বড় পরাজয়ে মুক্ত মসুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
মসুলকে আইএস মুক্ত

ইরাকের উত্তরাঞ্চলের মসুল শহরকে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে মুক্ত ঘোষণা করে একে বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

‘স্বাধীন মসুল শহরে’ পৌঁছেছেন বলে রোববার তিনি টুইট করেন এবং এই বিজয়ে ইরাকের সেনাবাহিনী ও জনগণকে অভিনন্দন জানান।

তবে মসুল শহরের পাশের কিছু অংশে এখনও আইএস জঙ্গিদের অবস্থান রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

দখল হওয়ার তিন বছর পর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে মসুল জয় করাকে ইরাকি বাহিনীর জন্য বড় ধরনের সফলতা হিসেবে দেখা হচ্ছে। আর এটিই আইএসের এখন পর্যন্ত সব থেকে বড় পরাজয়। এটিই ছিল ইরাকে আইএসের শেষ ঘাঁটি। মসুল বিজয়ের আনন্দ উদযাপন করেছেন দেশটির সরকারি বাহিনী।

আইএস জঙ্গিরা ২০১৪ সালের জুন মাসে মসুল দখল করে। এরপর সুন্নি আরব দেশটির বেশির ভাগ এলাকা দখলে নিয়ে ইরাক ও সিরিয়াজুড়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস।

মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনীর অভিযানে দুই দেশেই একের পর এক এলাকা হারাতে থাকে আইএস।

Reneta

গত বছরের ১৭ অক্টোবর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় মসুল পুনর্দখল অভিযান শুরু করে ইরাকি বাহিনী। গত জানুয়ারি মসুলে পূর্বাঞ্চল দখলে নেয় তারা।

এর পরের মাসে ইরাকি বাহিনী মসুলের পশ্চিমাংশ দখল মুক্ত করতে অভিযান শুরু করে। সাম্প্রতি সময়ে মসুল ছেড়ে পালাতে গিয়ে আইএস জঙ্গিরা সরকারি বাহিনীর হাতে নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইরাক- আইএসমসুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারি এমপিদের আশা

জুন ২৮, ২০২৬

প্রায় দু’বছর পর ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাইকমিশন

জুন ২৮, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT