এই প্রথমবারের মতো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ,বি) গণমাধ্যমে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে।
‘আইআইএমসিএএ, বি গণমাধ্যম পুরস্কার ২০২০’ এর জন্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে সংগঠনটি।
পুরস্কারের জন্য প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে গতবছর (২০১৯) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রকাশিত রিপোর্ট/ফিচার/সংবাদ।
পুস্কারের ক্যাটাগরি
(১) সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকা)।
(২) ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেলিভিশন চ্যানেল ও রেডিও)।
(৩) অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ(টেক্সট/ডিজিটাল – স্বতন্ত্র নিউজ সাইটসহ সংবাদপত্র ও টেলিভিশন মাধ্যমের নিউজ সাইট)।
আলাদাভাবে এই তিনটি ক্ষেত্রে সেরা প্রতিবেদন নির্বাচন করে পুরস্কার দেবে সংগঠনটি। পুরস্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে।
অংশগ্রহণের যোগ্যতা
শুধুমাত্র ২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ পুরস্কারের জন্য বিবেচিত হবে। অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশি সাংবাদিক হতে হবে।
যেভাবে প্রতিবেদন জমা দিতে হবে
সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের প্রত্যয়নপত্রসহ রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ- এর মূল কপি (সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে)।
টেলিভিশন ও রেডিওতে প্রচারিত রিপোর্ট পেনড্রাইভ/ডিভিডির মাধ্যমে এম জাহিদ নেওয়াজ খান, সাধারণ সম্পাদক, আইআইএমসিএএ, বাংলাদেশ, ৮০ গুলশান এভিনিউ (৫ম তলা), ঢাকা-১২১২ এই ঠিকানায় জমা দিতে হবে।
একইসাথে রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ-এর অনলাইন লিংক (যদি থাকে) তা [email protected] এই ইমেইল আইডিতে পাঠাতে হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ, বি) আইআইএমসি’র প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তথ্য বিনিময় ও নেটওয়ার্কিংয়ের কাজ করছে।
এই অ্যাসোসিয়েশনের একটি লক্ষ্য বাংলাদেশের মেধাবী গণমাধ্যমকর্মীদের কাজের স্বীকৃতি প্রদানের জন্য পুরস্কৃত করে অন্যদেরকে ভালো রিপোর্ট ও ফিচার লেখায় উদ্বুদ্ধ করা।







