চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে দিয়া-রোমানের ভালো শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টোকিও অলিম্পিকে ভালো শুরু করেছেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরা স্কোর টপকে গেছেন দিয়া।

শুক্রবার মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর তুলেছেন দিয়া। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম। বিশ্ব আর্চারির স্বীকৃত প্রতিযোগিতায় তার সেরা স্কোর। আগের সেরাটি ছিল সুইজারল্যান্ডের লুসানে বসা আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে করা ৬৩৪।

প্রথম রাউন্ডে বেলারুশের কারিনা দিওমিনস্কায়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে দিয়া সিদ্দিকীকে।

অন্যদিকে, ছেলেদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর তুলেছেন রোমান। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ১৭তম। নেদারল্যান্ডসে ২০১৯ সালে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ এককে ব্রোঞ্জ এনে সরাসরি টোকিও অলিম্পিকে যাওয়ার পথ করেছেন তিনি।

প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের টম হলের বিপক্ষে লড়বেন রোমান সানা।

আর্চারিতে এদিন রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকেটও অর্জন করেছে বাংলাদেশ। দিয়া-রোমানের দল ১২৯৭ স্কোর করে মিশ্র দ্বৈতে ২৯টি দেশের তিরন্দাজের মধ্যে ১৬তম হয়েছে।

Reneta

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া-রোমানের প্রতিপক্ষ সাউথ কোরিয়া। দেশটির কিম জে দিওক ও আন সান ১৩৬৮ স্কোর করে ২৯ দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১দিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT