চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষা ফুরাচ্ছে ‘কেজিএফ’ দর্শকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২০
বিনোদন
A A

‘বাহুবলী’র পর ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত ছবি ‘কেজিএফ’। যার প্রথম চ্যাপ্টারের পর দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! কিন্তু কবে মুক্তি পাবে এই ‘কেজিএফ চ্যাপ্টার-২’? তা নিয়েই এখন দর্শকদের মাঝে চলছে নানান আলোচনা।

চলমান করোনা ভাইরাস ও লকডাউনের আগে জানা গিয়েছিল ইতোমধ্যেই ‘কেজিএফ চ্যাপ্টার-২’ এর শুটিং ৭০ ভাগ শেষ হয়ে গেছে। বাকি রয়েছে আরো ৩০ ভাগ শুটিং। যা মূলত করোনার কারণে আর সম্পন্ন হতে পারেনি। আর সেকারণেই আটকে রয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবির মুক্তি।

কিন্তু এবার অপেক্ষমান দর্শকের জন্য শোনা গেল আনন্দ সংবাদ! কেননা আগামি ২৬ আগস্ট থেকে ব্যাঙ্গালুরোর কাঁটিরাভা স্টেডিয়ামে শুরু হবে বাকি ৩০ ভাগ শুটিংয়ের কাজ। হয়ত এরপরেই দর্শকদের সকল অপেক্ষার অবসান ঘটবে।

২০১৮ সালের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটি। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল  ২৫০ কোটি রুপিরও বেশি! আর তাইতো এর দ্বিতীয় কিস্তি নিয়ে এত আগ্রহ দর্শকদের।

ছবিটির কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই চিত্রনাট্য নির্মিত।

ছবিটির মূল ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশ কে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

Reneta

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশরাবীনা ট্যান্ডনশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT