চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ নিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:২৮ অপরাহ্ন ২৭, জুন ২০২০
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্দী, তখন থেকেই সব ধরনের যোগাযোগ বা কাজের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। ভার্চুয়াল পদ্ধতিতে জরুরি মিটিংসহ সব কাজই হচ্ছে। এসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জনসমাগম এড়িয়ে করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে। এমন প্রেক্ষাপটে গতানুগতিক প্রথায় কোরবানীর পশুর হাট বসানো হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদুল আযহায় রাজধানীসহ সারা দেশে কুরবানীর পশুরহাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কিন্তু পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাদের এ শঙ্কা অমূলক নয়। আমরা ইতোমধ্যে জনসাধারণের বেশিরভাগের অসচেতনতা লক্ষ্য করেছি। এজন্য সরকারের উচিত হবে অনলাইনে পশু বিক্রিতে উৎসাহিত করা।

বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে রয়েছে। এর ফলে দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি অনেক অনলাইন প্রতিষ্ঠান, খামারিরা করোনা পরিস্থিতিতে অনলাইনে বেচাকেনা করতে পারবেন। এছাড়া ইতিপূর্বে অনলাইনে পশু বেচাকেনার অভিজ্ঞতাও ক্রেতা-বিক্রেতাদের রয়েছে। সুতরাং কোনভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নেওয়া যাবে না।

স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বলছে, পশুর হাট কেন্দ্রিক আলাদা একটা চিন্তা করে তারা পরিকল্পনা করছেন। এ বিষয়ে তারা ভেবেচিন্তে যৌক্তিক পরিকল্পনা গ্রহণ করবে বলেই আমরা আশা করি।

আমরা মনে করি, করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে করে ঈদুল আযহার মধ্যে পশুর হাট বসানোটা খুবই চ্যালেঞ্জ হবে। পশুর হাটকে কেন্দ্র করে বিপুল একটা কর্মযজ্ঞ হয় ফলে এ জায়গায় সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেখানে পবিত্র হজে সৌদি ছাড়া অন্য কোনো দেশের মানুষ অংশ নিতে পারছে না, সেখানে কোরবানির পশুর হাট কিভাবে স্বাস্থ্যবিধি মেনে করা যাবে সে ব্যাপারে সংশয় রয়েই যায়। এ বিষয়গুলো নিয়ে সরকারের বিকল্প পদক্ষেপ নেওয়া উচিত। এজন্য এখন থেকেই যথাযথ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোরবানীকোরবানীর পশুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT