চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ধর্ষণের শিকার পর্যটক তরুণী, অভিযুক্ত আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:০১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
পর্যটক যুবক কক্সবাজারে প্রবেশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ইনানী লাভেলা রিসোর্টে গ্রুপ ট্যুরে আসা এক পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নিজাম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পরে উখিয়া থানায় মামলা রুজু হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার ১৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল ঢাকা মিরপুরের ইব্রাহিমপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুই তরুণী গ্রুপ ট্যুরে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা ইনানী লাভেলা রিসোর্টের ৪০২ নাম্বার কক্ষটি ভাড়া নেয়। পরদিন ১৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে এক বান্ধবী রুম থেকে বের হলে তাদের সাথে গ্রুপ ট্যুরে আসা পার্শ্ববর্তী ৪০১ নাম্বার কক্ষে অবস্থানরত মো. নিজাম নামের এক ব্যক্তি অনাধিকারে ৪০২ নাম্বার কক্ষে প্রবেশ করে। এরপর দরজা বন্ধ করে দিয়ে সেখানে থাকা তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Banglabid

ঘটনার পর ৯৯৯ নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।

অভিযুক্ত নিজামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ কদমতলী নয়াপাড়া গোদনাইল এলাকায়। তিনি স্থানীয় মৃত শামসুল হকের পুত্র।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

Reneta

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সৌরভ হোসেন জানান, মামলা রুজু পরবর্তী অভিযুক্ত নিজামকে আটক করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (উখিয়া) মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এর আগেও হোটেল কক্ষে একইভাবে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যেসব ঘটনায় কঠোর অবস্থান নিয়ে নড়েচড়ে বসেছিল আইনশৃংখলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঘুরতে গিয়ে ধর্ষণের শিকারতরুণী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরীয়তপুরে ৫ শিশুকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন ইউএনও!

পরবর্তী

গুজরাটকে বিধ্বস্ত করে দিল্লির তৃতীয় জয়

পরবর্তী
ইন্ডিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটকে বিধ্বস্ত করে দিল্লির তৃতীয় জয়

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে ম্যানসিটির বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে রিয়াল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT