চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসি মিলান-ইন্টার মিলান: ‘ডার্বি’ পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে এসি মিলানকে ২-০তে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। দুই ইতালিয়ান ক্লাবের মধ্যে গোল ব্যবধান খুব বেশি না হওয়ায় সুযোগ আছে এসি মিলানেরও। ফিরতি লেগে তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার চাইবে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটতে।

একই শহরের দু-ক্লাবের হোম ভেন্যুও একটিই। তাই সান সিরোতেই মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে দুই মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মিলান-ডার্বি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫বার মুখোমুখি হয়েছে সিরি আ’র দুই জায়ান্ট। এরমধ্যে সেমির প্রথম লেগে প্রথমবার এসি মিলানকে হারিয়েছে ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল এসি মিলান, অন্য দুটি ড্র হয়েছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এসি মিলানকে তিনবার হারিয়েছে ইন্টার। সেই তিন ম্যাচ সিরি আ, ইতালিয়ান সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে ছিল।

ষষ্ঠবারের মতো ইউরোপসেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার লড়াই করবে ইন্টার। সবশেষ তারা ফাইনাল খেলেছিল ২০০৯-১০ মৌসুমে। সেবার হোসে মরিনহোর কোচিংয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে আছে এসি মিলান। ইন্টারের ৩ শিরোপার বিপরীতে এসি মিলান চ্যাম্পিয়ন হয়েছে ৭বার। ২০০৬-০৭ মৌসুমে সবশেষ ইউরোপসেরার মুকুট পরেছিল এসি মিলান।

ইতালিয়ান লিগ সিরি আ’তে চলতি মৌসুমে টানা জয়ে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ইন্টার। বিপরীতে সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এসি মিলান। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ৬ ম্যাচের সবগুলোতে ইন্টার জয় পেলেও দুটি করে জয়, পরাজয় ও ড্র এসি মিলানের।

ফাইনালের দৌড়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে শক্তিশালী দেখছেন ইন্টার কোচ সিমোন ইনজাঘি। ফিরতি লেগের আগে ৪৭ বর্ষী ইনজাঘি বলেছেন, ‘ইন্টারের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে আমাদের মাথা ও হৃদয় দিয়ে খেলতে হবে। প্রথম লেগে ২-০ গোলের জয় আছে আমাদের, কিন্তু এসি মিলান সবসময়ই প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। তাদের বেশকিছু দুর্দান্ত খেলোয়াড় আছে।’

Reneta

এসি মিলান কোচ স্টেফানো পিওলি খেলতে চান ভারসাম্য নিয়ে। ৫৭ বর্ষী কোচ বলেছেন, ‘আমাদের ভারসাম্য নিয়ে একটি দলগত পারফরম্যান্সের ম্যাচ হতে হবে। এমন একটি দলের সঙ্গে আমরা খেলতে চলেছি, যারা আমাদের মতো প্রতিপক্ষকে পরাজিত করতে পারে। আমরা জানি ম্যাচে প্রথম গোলটি কতটা গুরুত্বপূর্ণ। কোন মিনিটে গোল করা হয়েছে তা বিবেচ্য নয়। এখন আমাদের একটি সুযোগই আছে। অবশ্যই ব্যতিক্রমী মনোভাব নিয়ে খেলতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনজাঘিইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়ন্স লিগএসি মিলানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT