চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একে অন্যের ভাষা না জেনেও গুগল ট্রান্সলেটরের সাহায্যে প্রেমালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

প্রেমের কাছে বয়স, জাতি, ধর্ম কোনও কিছুই বাধা হতে পারে না। এমন উদাহরণ অজস্র। কিন্তু একে অপরের ভাষা না জানলে কি প্রেমে পড়া সম্ভব? পড়া যায় বৈকি। ইংল্যান্ডের ক্লো স্মিথ ও ইতালির ড্যানিয়েল ম্যারিসকোর আলাপ হয় ছুটি কাটাতে এসে। বুঝতেন না একে অপরের ভাষা। কথোপকথন হত গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। আর সেই প্রতিবন্ধকতা জয় করেই প্রেমের-বন্ধনে আবদ্ধ হলেন দু’জন।

বছর দুয়েক আগে ইবিজার এক নাইটক্লাবে ২৩ বছরের ক্লোয়ের আলাপ হয় ২৫ বছরের ড্যানিয়েলের সঙ্গে। একে অপরের ভাষা না জানলেও ড্যানিয়েলকে দেখে ভীষণ ভাবে আকৃষ্ট হন ক্লো। ড্যানিয়েলের দিকে প্রথম বন্ধুত্বের হাত বাড়ান ক্লো-ই। ড্যানিয়েলকে তার এতটাই পছন্দ হয়ে যায় যে, তার ফোন নম্বর চেয়ে বসেন ক্লো।

প্রেমের প্রথম দিকে একে অপরের সঙ্গে কথা বলেই সম্পর্কের ভিত মজবুত হয়। সে ক্ষেত্রে একে অপরের ভাষা না জানলে প্রেমভাব গাঢ় হওয়া মুশকিল। তবে ড্যানিয়েলকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান ক্লো। ভাষাগত বাধার তোয়াক্কা করেননি তিনি।

একে অপরকে ভাল ভাবে বুঝতে তারা একসঙ্গে ভিডিও কল ও সিনেমা দেখা শুরু করেন। নিজেদের ভাষা বোঝার জন্য তারা ভরসা রাখেন গুগল ট্রান্সলেটরের উপর।

পরিচয় পর্বের এক সপ্তাহের মধ্যেই ড্যানিয়েল ও তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্লো ইতালির নেপলসে যান। ক্লো বলেন, ‘‘সবটাই ছিল ভালবাসার টানে।’’

ড্যানিয়েল বলেন, ক্লো অনেক কথা বলত আর হাসত। ওর ভাষা আমি কিছুই বুঝতাম না। শুধু এইটুকু বুঝতাম যে, ও অন্যদের থেকে আলাদা। প্রথম দিন দেখেই আমার ওকে ভাল লেগে যায়। ওকেই জীবনসঙ্গী বানাব বলে ঠিক করে নিই।

Reneta

ক্লো-ড্যানিয়েল দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন। ক্লো ড্যানিয়েলকে ইংরেজি শেখানোর দায়িত্ব নিয়েছেন আর ড্যানিয়েল ক্লোকে ইতালিয় খাবার খাওয়া শেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। একে অপরের ভাষা না বুঝেও একে অপরের সঙ্গে ভালই আছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথোপকথনপ্রেমে পড়াভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT