চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে বাংলাদেশ দূতাবাসসহ রাষ্ট্রদূতের বাসায় গুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ন ২৬, এপ্রিল ২০২৩
প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর চলমান সংঘর্ষের ঘটনায় এবার হামলার মুখে পড়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। সুদানের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের খার্তুমের বাসায় গুলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুদানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গুলির আঘাতে দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা সুদানের রাজধানী খার্তুম ত্যাগ করে ২৪০ কিলোমিটার দূরের মাদানী শহরে অবস্থান করছেন।

গত শনিবার (২২ এপ্রিল) মেশিনগান দিয়ে দূতাবাসে হামলা করা হলে জানালা ও দেয়ালে বড় গর্ত তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ে। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসাটি বিমানবন্দর ও সামরিক বাহিনীর এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে সংঘর্ষের রেশ অনেক বেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান পরিস্থিতিতে সুদানের রাজধানী খার্তুমে নিরাপত্তা পরিস্থিতি নাজুক বিবেচনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা বর্তমানে মাদানী শহরে অবস্থান করছেন। সেখান থেকে তারা সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।

সুদানে বাংলাদেশি নাগরিক আছেন প্রায় দেড় হাজার। লড়াই শুরু হওয়ার পর শনিবার বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে মঙ্গলবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এ সিদ্ধান্ত প্রচারও শুরু করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবাংলাদেশ দূতাবাসহামলা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT