চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’ দিয়ে ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙবেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
বিনোদন
A A
শাকিব খান ও চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করা ছবি ‘প্রিয়তমা’র শুটিংয়ের তিন মাস আগে এর পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুক পোষ্টে বলেছিলেন, ‘প্রিয়তমা নতুন ইতিহাস গড়বে’। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো নির্মাতা তার ছবি পাবলিসিটির জন্য স্ট্যান্ডবাজি করছেন! কিন্তু তা নয়, হিমেল আশরাফ শুরু করেছে তার ‘প্রিয়তমা’ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। মুক্তির পর তার প্রতিটি মন্তব্যের সত্যতা মিলেছে।

প্রিয়তমা সাফল্য সুপারস্টার শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ সিনেমা প্রেমীদের কাছে ‘ত্রয়ী জুটি’র আখ্যা পেয়েছেন। এর মধ্যে নতুন করে রবিবার দুপুরে হিমেল আশরাফ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত ঈদের আগে বলেছিলেন প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড।

Banglabid

হিমেলের দেওয়া পোস্টের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, আগামী ঈদুল ফিতর টার্গেট করে তারা নাম ঘোষণা হওয়া ‘রাজকুমার’ নামে নতুন ছবিটি আনছেন। যে ছবিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু হবে।

‘রাজকুমার’ পুরোপুরি মৌলিক গল্পের ছবি। যে গল্প ও চিত্রনাট্য নির্মাতা হিমেলের। চ্যানেল আই অনলাইনকে এখনই সবকিছু বলতে চাইলেন না হিমেল আশরাফ। শুধু বললেন, আমরা শিগগির আমাদের পরিকল্পনা জানাবো। এতটুকু নিশ্চিত যে আগামী রোজার ঈদে আমরা ‘রাজকুমার’ নিয়ে আসছি।

‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙা প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা’র গল্প নিয়ে শুরু থেকে আমি আত্মবিশ্বাসী ছিলাম। সেই সঙ্গে শাকিব ভাইয়ের ডেডিকেশন দেখে বলেছিলাম এই ছবি প্রথমদিন প্রথম শো থেকে হাউজফুল যাবে। আজ মুক্তির ৫৩ দিনেও কি অবস্থায় প্রিয়তমা আছে সবাই জানেন।

Reneta

‘রাজকুমার’র গল্পটা নিয়ে এতো আশাবাদী যে আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এটি ‘প্রিয়তমা’র সকল রেকর্ড ভেঙে দেবে এবং তাই হবে। শাকিব ভাইও এই ছবির গল্প শুনে বলেছিলেন, হিমেল এই সিনেমাটি আমি অবশ্যই করবো। দুই বছর আগে তাকে আমেরিকাতে একদিন কথায় কথায় রাজকুমার’র গল্পটা শুনিয়েছিলাম। শুরুর দিন তার মধ্যে যেই এক্সাইটম্যান্ট দেখেছিলাম, আজও তেমনভাবে দেখি। এতে আমি সত্যিই অবাক হই।

‘প্রিয়তমা’ প্রযোজনা করেন আরশাদ আদনান। তিনি জানান, প্রায় ৩৭ কোটি টাকার গ্রস সেল হয়েছে ছবিটির। যা ইতিমধ্যেই অলটাইম ব্লকবাস্টার।

দেশের পাশাপাশি ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র, কানাডা, সিডনি, মেলবোর্ন, লন্ডন, আয়ারল্যান্ড, পর্তুগাল, ভেনিস, নিউজিল্যান্ডে চলছে। শিগগির মুক্তি পাবে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্ডিয়া। হিমেল জানান, আমাদের প্ল্যান আছে বাংলাদেশের সঙ্গে একযোগে ‘রাজকুমার’ বিশ্বব্যাপী মুক্তি দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানরাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT