চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি রাতে ব্যাটম্যান, দিনে সুপারম্যান’, কেন বললেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ বিরতির পর তিনটি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। রোম্যান্টিক ছবির বদলে অ্যাকশন ঘরানার ছবি বেঁছে নিয়েছেন তিনি। আর তাই ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শাহরুখকে জিজ্ঞেস করা হয়েছে, এরপর আর কোন ধরণের সিনেমা করতে চান তিনি। শাহরুখ দিলেন মজার উত্তর।

‘স্কুপ উইথ রায়া’-তে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘আমি তো সব করতে চাই। ভালো মানুষ, খারাপ মানুষ, স্বার্থপর মানুষ, সুখী মানুষ, প্রেমিক মানুষ, মারামারি প্রিয় মানুষ, সব চরিত্রই করতে চাই। এবছরটা আমার জন্য দারুণ কারণ পাঠান করেছি, এটি অ্যাকশন ফিল্ম। এই কাজটি করতেই ৩২ বছর আগে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। এখন বয়স ৫৭, তবে মনে হয় চালিয়ে যেতে পারবো কাজটি। দক্ষিণ ভারতীয় ধাঁচের ছবি করার ইচ্ছা ছিল, সেটাই করেছি। জওয়ান। রাজকুমার হিরানির সঙ্গে কাজের ইচ্ছা ছিল। সেটাই অবশেষে হচ্ছে।’

অভিনেতা আরও বলেন, ‘এসবের পরে আমি লিওন: দ্য প্রফেশনাল-এর মতো সিনেমা করতে চাই। এমন কোনো চরিত্র যেখানে আমাকে বয়স্ক, চুপচাপ মানুষ হিসেবে দেখানো হবে। সাদা দাড়ি, সাদা চুল। আমি গল্প বলতে চাই। আমার ক্ষমতা সম্পর্কে জানাতে চাই। কোনো নির্মাতা যদি সেরকম কোনো গল্প নিয়ে আসে, আমার ভালো লাগবে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চাই দর্শকের জন্য। উপভোগ করতে চাই কাজ। আমি রাতে ব্যাটম্যান, দিনে সুপারম্যান, বিকালে স্পাইডারম্যান। আমি সব ধরণের চরিত্রে অভিনয় করতে চাই।’

আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’। ছবিতে শাহরুখ ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: জওয়ানডানকিপাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT