চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স জুড়ে বিক্ষোভের আগুন: আটক ৬৬৭, আহত ২৪৯ জন পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ৩০, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে নাহেল নামের এক কিশোর নিহত হওয়ার জেরে চলমান বিক্ষোভের তৃতীয় দিনে এখন পর্যন্ত ৬৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছে ২৪৯ জন পুলিশ সদস্য। 

বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২৮ বছর। প্যারিসে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও দোকান ভাংচুর করা এবং গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এদিকে বিক্ষোভ সামাল দিতে ফ্রান্স জুড়ে ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

তিনি বলেন, ব্যাপক নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও একাধিক এলাকায় সহিংসতা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা মার্সেইতে টাউন হল এবং লাইব্রেরির মতো মিউনিসিপ্যাল ভবন এবং প্যারিসের উত্তরে সেইন-সেন্ট-ডেনিস বিভাগে হামলা করেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া ভিডিওতে দেখা যায়, দেশ জুড়ে অসংখ্য জায়গায় আগুন জ্বলছে, যার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় শহর লিয়নে একটি ট্রাম ।

এদিকে নাহেলকে গুলি করা অফিসার নাহেলের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তার বিরুদ্ধে স্বেচ্ছায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রাসেলসের সফর সংক্ষিপ্ত করবেন বলে জানা গেছে।

Reneta

এর আগে গত মঙ্গলবার সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে গাড়ি চালানোর অভিযোগে নাহেলকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তাতে কর্ণপাত না করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের। এর প্রেক্ষিতেই বিক্ষোভে নামে সাধারণ মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: নাহেলফ্রান্সে বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT