চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সিরিজের দলে নেই জাহানারা-রুমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ২৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে হোম সিরিজের দলে জায়গা পাননি পেসার জাহানারা আলম। এক সিরিজ পর ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। আগের সিরিজে বিশ্রাম দেয়া অলরাউন্ডার রুমানা আহমেদকে ফেরানো হয়নি এবারও।

আগামী ৯ জুলাই থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের সিরিজ।

দুই সিরিজের জন্যই ঈদের পর শুরু হতে চলা ক্যাম্পের ২০ জনের নাম জানিয়েছে বিসিবি। নতুন দায়িত্ব নেয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেয়া স্কোয়াডে ঠাঁই হয়নি ছন্দে না থাকা অভিজ্ঞ পেসার জাহানারার। ক্যারিয়ারে একবার শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েছিলেন তিনি।

জাহানারা না থাকলেও ফিরেছেন সালমা। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি।

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

বাংলাদেশ নারী দলের প্রাথমিক স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহানারাজ্যোতিনারী ক্রিকেটভারত সিরিজরুমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT